News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের
Image

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ভারত সরকারের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ। এছাড়াও মহকুমা এলাকার প্রথম সারির দলীয় নেতৃত্ব ও অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন।
ধনপুর বিধানসভা এলাকার মোহনভোগ আরডি ব্লকের অন্তর্গত দশরথবাড়ি, উত্তর তৈবানদাল, দক্ষিণ তৈবানদাল, চন্দুল ও আনন্দনগর—এই পাঁচটি এডিসি ভিলেজের দলীয় নেতৃত্ব ও কর্মীরা বৈঠকে অংশ নেন।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার পাশাপাশি কর্মীদের মধ্যে নির্বাচনী তৎপরতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধান বক্তা হিসেবে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, নির্বাচন একেবারে সামনে চলে এসেছে। তাই বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তাঁদের সমস্যাগুলি চিহ্নিত করতে হবে। মানুষ কী বলছেন, তা অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনতে হবে। কারও মনে আঘাত না দিয়ে মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য শুনে নির্বাচনের পর সমস্যাগুলি সমাধানের উদ্যোগ নেওয়া হবে—এই বিষয়ে মানুষকে আশ্বস্ত করার জন্য কর্মীদের আহ্বান জানান তিনি।

ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান প্রতিমা ভৌমিক। নির্বাচনের আগে সাংগঠনিকভাবে আরও সক্রিয় হয়ে মানুষের কাছে পৌঁছানোর ওপর তিনি গুরুত্ব দেন।

এদিনের বৈঠকে প্রতিমা ভৌমিককে কাছে পেয়ে দলীয় কার্যকর্তা ও কর্মীদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়। নির্বাচনের আগে এই বৈঠককে ঘিরে ধনপুর এলাকায় বিজেপির সাংগঠনিক তৎপরতা আরও বাড়বে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

Leave a Reply

Scroll to Top