News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেহাল রাস্তা ও পানীয় জলের সংকটে নাজেহাল গাবর্দীবাসী
Image

বেহাল রাস্তা ও পানীয় জলের সংকটে নাজেহাল গাবর্দীবাসী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বেহাল সড়ক ও পানীয় জলের সমস্যায় ভুগছেন জম্পুইজলা আর ডি ব্লকের অন্তর্গত গাবর্দী এলাকার বাসিন্দারা। প্রায় ৭০ থেকে ৮০টি পরিবারের বসবাস এই এলাকায়। প্রতিদিন বহু মানুষ গাবর্দী থেকে মহনপুর ও গোলাঘাটির দিকে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। জরুরি প্রয়োজনে রোগী নিয়ে যাওয়া থেকে শুরু করে দৈনন্দিন যাতায়াতেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীকে।

অন্যদিকে, এলাকায় পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থাও নেই বলে অভিযোগ। পানীয় জলের জন্য দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন বহু পরিবার। স্থানীয়দের দাবি, নিয়মিত ও পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করা হলেও তাঁদের দীর্ঘদিনের সমস্যা অনেকটাই মিটবে।

এলাকাবাসীর আরও অভিযোগ, প্রায় দশ বছর পর ভিলেজ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হতে চললেও এলাকার উন্নয়ন নিয়ে এখনও নানা প্রশ্ন রয়েছে। তাঁদের দাবি, বিধানসভা নির্বাচনের পর বিধায়ক মানব দেববর্মার পক্ষ থেকে এলাকায় যে ধরনের উন্নয়নমূলক কাজ প্রত্যাশা করা হয়েছিল, তা এখনও বাস্তবে দেখা যায়নি।

স্থানীয় বাসিন্দাদের মূল দাবি, দ্রুত গাবর্দী থেকে মহনপুর ও গোলাঘাটি যাওয়ার সড়কটি নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি এলাকায় স্থায়ীভাবে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করতে হবে। দীর্ঘদিনের এই সমস্যাগুলির দ্রুত সমাধানে সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।

Releated Posts

গাড়ির ধাক্কায় গুরুতর আহত মহিলা, চোখের চিকিৎসার জন্য পরিবারের সাহায্যের আবেদন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: গত ৩১ আগস্ট আগরতলা শহরের আখাউড়া রোড এলাকায় পুলিশ সুপারের গাড়ির ধাক্কায় আহত আয়েশা খাতুন।…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

কমলপুরে বাড়ির তালা ভেঙে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও চার ভরি সোনা লুট

কমলপুর, ১৫ সেপ্টেম্বর: কমলপুর শহরের বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় একটি বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 15, 2026

সংগঠন শক্তিশালী করতে মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে বৈঠক

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ আয়োজিত…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

কোটি টাকার ‘স্মার্ট সিটি’ পার্কে নেশার আসরের অভিযোগ, মাছ বাজারের বর্জ্যে বেহাল বটতলা

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: কোটি কোটি টাকা ব্যয়ে ‘স্মার্ট সিটি’ প্রকল্পের আওতায় আগরতলার বটতলা এলাকায় তৈরি করা হয়েছে পার্ক।…

ByByReshmi Debnath Sep 15, 2026

Leave a Reply

Scroll to Top