আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা ৪৫ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে রাজনৈতিক ও সামাজিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
তাপস দে-র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি শোকবার্তায় বলেন, কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে-র প্রয়াণে গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
পরম করুণাময়ের কাছে প্রার্থনা করা হচ্ছে, তিনি প্রয়াত আত্মাকে চিরশান্তি প্রদান করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও অনুরাগীদের এই গভীর দুঃখ সহ্য করার শক্তি দিন।
























