News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ
Image

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র করে খোয়াইয়ের ধলাবিল চা বাগানে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার প্রতিবাদে কাজ বন্ধ করে দেন চা শ্রমিকরা।

জানা গেছে, বুধবার ধলাবিল চা বাগানের একটি অংশে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে জমি পরিষ্কারের কাজ চলছিল। কর্মরত শ্রমিকদের নজরে বিষয়টি আসতেই তাঁরা ঘটনাস্থলে ছুটে যান এবং কাজের কারণ জানতে চান। অভিযোগ, সেখানে উপস্থিত এক ঠিকাদার শ্রমিকদের জানান, ওই এলাকায় সরকারি অফিস নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে স্থানটি নির্বাচনের পরই জমি পরিষ্কারের কাজ শুরু হয়েছে।

ঠিকাদারের এই বক্তব্য সামনে আসার পর ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। তাঁরা কাজ বন্ধ করে দিয়ে প্রশ্ন তোলেন, চা বাগানের পরিচালনাকারী সমবায় সমিতিকে না জানিয়ে কীভাবে বাগানের চা গাছ কেটে জমি পরিষ্কারের কাজ শুরু করা হলো।

শ্রমিকদের দাবি, ধলাবিল চা বাগান একটি চা শিল্প সমবায় সমিতির মাধ্যমে পরিচালিত হয়। সমিতির সভাপতি ও সম্পাদক রয়েছেন। অথচ তাঁদের সঙ্গে আগাম কোনো আলোচনা না করেই বাগানের জমিতে এই ধরনের কাজ শুরু করা হয়েছে বলে অভিযোগ শ্রমিকদের।

শ্রমিকদের আরও দাবি, একসময় এই চা বাগানের ওপর প্রায় এক হাজার শ্রমিকের পরিবার নির্ভরশীল ছিল। বর্তমানে বাগানটি দীর্ঘদিনের দুরবস্থার কারণে শ্রমিকের সংখ্যা কমে প্রায় ২০০-তে এসে দাঁড়িয়েছে। বর্তমানে বাগানে যে পরিমাণ চা গাছ রয়েছে, তার ওপরই অবশিষ্ট শ্রমিকদের জীবিকা অনেকাংশে নির্ভরশীল।

এই অবস্থায় নির্বিচারে চা গাছ কেটে ফেলা হলে আগামী দিনে শ্রমিকদের জীবিকা আরও অনিশ্চিত হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। শ্রমিকদের বক্তব্য, সরকারি কোনো প্রকল্প বাস্তবায়নের জন্য বাগানের জমি ব্যবহারের প্রয়োজন হলে প্রথমে সমবায় সমিতি, শ্রমিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা উচিত ছিল।

শ্রমিকরা জানিয়েছেন, বিষয়টি নিয়ে খোয়াই মহকুমা শাসকের সঙ্গে আলোচনা করা হবে। প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত চা গাছ কাটা এবং জমি পরিষ্কারের কাজ বন্ধ রাখার দাবি জানিয়েছেন তাঁরা।

চা বাগানের জমিতে সরকারি অফিস নির্মাণের পরিকল্পনা থাকলে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার দাবি উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে ধলাবিল চা বাগান এলাকায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা অব্যাহত রয়েছে।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

Leave a Reply

Scroll to Top