News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য
Image

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বামুটিয়া এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, গতকাল লেফুঙ্গা থানার অধীন মামুটিয়া পুলিশ ফাঁড়ি এলাকায় এক যুবতী আত্মহত্যা করেন। পরবর্তীতে জানা যায়, লেফুঙ্গা থানারই নোয়াগাঁও এলাকার বাসিন্দা হৃদয় সরকারের সঙ্গে ওই যুবতীর প্রেমের সম্পর্ক ছিল বলে পরিবারের দাবি।
এরই মধ্যে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে হৃদয় সরকারের পরিবারের পক্ষ থেকে। পরিবারের দাবি, প্রেমিকার মৃত্যুর খবর পাওয়ার পর গভীরভাবে ভেঙে পড়েন হৃদয়। এরপর নিজের ঘরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসতেই দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন হৃদয় সরকার।

প্রেমিকার মৃত্যুর পর প্রেমিকের আত্মহত্যার চেষ্টার ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তবে আত্মহত্যার চেষ্টার কারণ হিসেবে প্রেমিকার মৃত্যুর শোকের বিষয়টি পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে সিপিআইএমের বিস্ফোরক অভিযোগ, মনোনয়ন জমায় বাধার দাবি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই মহকুমায় রাজনৈতিক উত্তেজনার অভিযোগ সামনে আনল সিপিআইএম। পদ্মবিল ও…

ByByReshmi Debnath Sep 8, 2026

Leave a Reply

Scroll to Top