News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ
Image

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা ব্লকের সামনে আইপিএফটি-র সাধারণ সম্পাদক স্বপন দেববর্মার উপর হামলার অভিযোগ উঠেছে তিপ্রা মথার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত স্বপন দেববর্মাকে পুলিশ উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।

জানা গেছে, স্বপন দেববর্মা খোয়াইয়ে নিজের বাড়ির উদ্দেশে যাওয়ার পথে হেজামারা ব্লক কার্যালয়ের সামনে কিছুক্ষণের জন্য গাড়ি থামান। তাঁর দাবি, নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া একটি চিঠির প্রতিলিপি হেজামারা ব্লকের রিটার্নিং অফিসারের হাতে তুলে দেওয়ার জন্যই তিনি সেখানে গাড়ি দাঁড় করিয়েছিলেন।
অভিযোগ, সেই সময় তিপ্রা মথার কর্মী-সমর্থকরা তাঁর গাড়িতে অতর্কিত হামলা চালায়। পরিস্থিতি দেখে গাড়িচালক ব্লক কার্যালয়ে থাকা পুলিশকর্মীদের বিষয়টি জানান। এরপর পুলিশকর্মীরা ঘটনাস্থলে এসে স্বপন দেববর্মাকে গাড়ি থেকে নামিয়ে আনেন।

স্বপন দেববর্মার অভিযোগ, পুলিশকর্মীদের উপস্থিতিতেই তাঁকে পিছন থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তাঁর মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আইপিএফটি-র সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা এবং মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। হামলার জন্য সরাসরি জোট শরিক তিপ্রা মথার দিকে আঙুল তুলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। স্বপন দেববর্মা জানান, ঘটনার বিষয়ে তিনি নির্বাচন কমিশনের কাছেও লিখিত অভিযোগ জানিয়েছেন।

উল্লেখ্য, আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথার মধ্যে এনডিএ জোট গড়ে উঠেছে। তবে এই জোট নিয়ে তৃণমূল স্তরে উভয় দলের কর্মীদের একাংশের মধ্যে অসন্তোষ রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ ও নিজেদের প্রার্থী দেওয়ার প্রত্যাশা নিয়ে থাকা কর্মীদের একাংশ এই জোট মেনে নিতে পারছেন না বলেও দাবি করা হচ্ছে।

হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ভিলেজ কমিটি নির্বাচনের আগে শাসক জোটের অন্দরের রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে সিপিআইএমের বিস্ফোরক অভিযোগ, মনোনয়ন জমায় বাধার দাবি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই মহকুমায় রাজনৈতিক উত্তেজনার অভিযোগ সামনে আনল সিপিআইএম। পদ্মবিল ও…

ByByReshmi Debnath Sep 8, 2026

Leave a Reply

Scroll to Top