News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে সিপিআইএমের বিস্ফোরক অভিযোগ, মনোনয়ন জমায় বাধার দাবি
Image

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে সিপিআইএমের বিস্ফোরক অভিযোগ, মনোনয়ন জমায় বাধার দাবি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই মহকুমায় রাজনৈতিক উত্তেজনার অভিযোগ সামনে আনল সিপিআইএম। পদ্মবিল ও তুলাশিখর ব্লকে দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে সিপিআইএমের খোয়াই জেলা কমিটি।

খোয়াইয়ে এক সাংবাদিক সম্মেলনে দলের জেলা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা অভিযোগ করেন, বিভিন্ন ব্লকে সিপিআইএমের প্রার্থী থাকা সত্ত্বেও বড় সংখ্যায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি। বিশেষ করে পদ্মবিল ও তুলাশিখর ব্লকে এই ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

তাঁর আরও অভিযোগ, দুই ব্লক কার্যালয়ের সামনে তিপ্রা মথার কর্মী-সমর্থকদের পক্ষ থেকে বাধা সৃষ্টি, হুমকি-ধমকি এবং ‘গো ব্যাক’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে বিরোধী দলের প্রার্থীরা স্বাভাবিকভাবে মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলে দাবি সিপিআইএমের।

মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সিপিআইএমের খোয়াই জেলা সম্পাদক। তাঁর বক্তব্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তাই মনোনয়নপর্বে কোনও ধরনের বাধা বা রাজনৈতিক চাপের অভিযোগ থাকলে তার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খোয়াইয়ের বিধায়ক নির্মল বিশ্বাস, বাম নেতা মনোজ দাস, কানন দত্তসহ দলের অন্যান্য নেতৃত্ব।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026

Leave a Reply

Scroll to Top