News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজনগরে রক্তদান ও বস্ত্রদান কর্মসূচি
Image

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজনগরে রক্তদান ও বস্ত্রদান কর্মসূচি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজনগর বাইতুল আমান জামে মসজিদ কমিটির উদ্যোগে রক্তদান ও বস্ত্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাজনগর মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, মাইনোরিটি চেয়ারম্যান জসিম উদ্দিন, টিআরটিসি চেয়ারম্যান সমর রায়, পুর নিগমের কাউন্সিলর নিতু দে ও তুষার কান্তি ভট্টাচার্য এবং ৭ রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য।

রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, ঈদে মিলাদুন্নবীকে সামনে রেখে প্রতিবছরই বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়। রাজ্যে সরকার পরিচালিত ১২টি ব্লাড ব্যাংকের মধ্যে রক্তের সমন্বয় বজায় রাখতে বিভিন্ন সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, রক্তদান একটি মহৎ দান। এই মহৎ কাজে জাতি, ধর্ম বা সম্প্রদায়ের কোনও ভেদাভেদ নেই। মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার আহ্বানে সাড়া দিয়ে রাজ্যজুড়ে বিভিন্ন সংগঠন রক্তদান কর্মসূচিতে এগিয়ে এসেছে বলেও জানান তিনি।

রক্তদানের মতো মানবিক কাজে যারা এগিয়ে এসেছেন, তাঁদের ধন্যবাদ জানান মেয়র। পাশাপাশি সমাজের সকল অংশের মানুষকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শেষে এলাকার সাধারণ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেন উপস্থিত অতিথিরা। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এই সামাজিক কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

Leave a Reply

Scroll to Top