News Flash

Image

ইয়াবা ট্যাবলেট সহ যুবক আটক

আগরতলা, ৩ সেপ্টেম্বর: কৈলাশহর থানার অন্তর্গত অরবিন্দনগর কলোনিতে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে গিয়ে এক যুবককে হাতেনাতে আটক করে এলাকাবাসী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই যুবককে থানায় নিয়ে যান।

জানা গেছে, ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে ওই যুবক এলাকায় এসেছিল বলে স্থানীয়দের অভিযোগ। সন্দেহ হওয়ায় এলাকাবাসী তাকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে নিজেদের হেফাজতে নেয়। পরে পুলিশের তল্লাশিতে আটক যুবকের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, আটক যুবকের বাড়ি রাঙ্গাউটি এলাকায়।

ওই ঘটনাকে কেন্দ্র করে অরবিন্দনগর কলোনিতে চাঞ্চল্য ছড়িয়েছে। ইয়াবাগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং এই মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কৈলাশহার থানার পুলিশ।

Releated Posts

১৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক ৫

আগরতলা, ৩ সেপ্টেম্বর: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল অসম রাইফেলস ও শ্রীভূমি পুলিশের যৌথ বাহিনী। যৌথ অভিযানে…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

টিফিন পিরিয়ডে নবম শ্রেণির ছাত্রকে ছুরি দিয়ে আঘাত, আটক এক

আগরতলা, ৩ সেপ্টেম্বর: স্কুল চলাকালীন টিফিনের বিরতির সময় নবম শ্রেণির এক ছাত্রের ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

কুলাইয়ে সড়কের মাঝেই বিকল সরকারি অ্যাম্বুলেন্স, কমলপুর-আমবাসা রোডে যানজট

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ব্যস্ত সড়কের মাঝখানে সরকারি অ্যাম্বুলেন্স বিকল হয়ে পড়ে থাকায় চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে কুলাই এলাকায়।…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

ই-রিক্সা উল্টে চার বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া ধর্মনগরে

ধর্মনগর, ৩ সেপ্টেম্বর: ই-রিক্সা উল্টে মর্মান্তিক মৃত্যু হল মাত্র তিন বছরের এক শিশুকন্যার। হৃদয়বিদারক এই দুর্ঘটনায় শোকের ছায়া…

ByByReshmi Debnath Sep 3, 2026

Leave a Reply

Scroll to Top