News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অভয়নগরে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই কান্ডে ই-অটোসহ যুবক গ্রেফতার
Image

অভয়নগরে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই কান্ডে ই-অটোসহ যুবক গ্রেফতার

আগরতলা, ৩১ আগস্ট: অভয়নগর এলাকায় এক ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে গ্রেফতার করল এনসিসি থানার পুলিশ। ঘটনায় ব্যবহৃত ইলেকট্রিক অটোটিও উদ্ধার করা হয়েছে। তবে ছিনতাই হওয়া সোনার চেইন এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে। ঘটনায় আরও দু’জন জড়িত রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। তারা বর্তমানে পলাতক।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট অভয়নগর আউটপোস্টে খবর আসে, বুদ্ধমন্দির সংলগ্ন শান্তিগামী ক্লাবের পেছনে দুই ছাত্রী বুদ্ধমন্দিরের দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি ইলেকট্রিক অটো তাঁদের পথ আটকায়। অভিযোগ, অটো থেকে এক যুবক নেমে এক ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত অটোতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার খবর পাওয়ার পর এনসিসি থানার ওসি এবং অভয়নগর আউটপোস্টের পুলিশ আধিকারিকরা দল নিয়ে তদন্ত শুরু করেন। এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ প্রথমে ছিনতাইয়ে ব্যবহৃত অটোটিকে শনাক্ত করে। পরে অটোর নম্বরের সূত্র ধরে ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে বিটারবন এলাকা থেকে আটক করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। ছিনতাই হওয়া সোনার চেইনটি অপর দুই সহযোগীর কাছে রয়েছে বলেও সে পুলিশকে জানিয়েছে বলে দাবি তদন্তকারীদের। ওই দুই ব্যক্তির সন্ধানে তল্লাশি চলছে এবং খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা সম্ভব হবে বলে পুলিশ আশাবাদী।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইলেকট্রিক অটোটির নম্বর টিআর ০১_  এল – ৪৩৬৬ । গ্রেফতার হওয়া যুবকের বাড়ি বিটারবন এলাকায়। সোমবারই তাকে আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় এনসিসি থানায় একটি নির্দিষ্ট মামলা নথিভুক্ত হয়েছে।

এদিকে, গত কয়েকদিনে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, গত ১৫ দিনে বিভিন্ন চুরির ঘটনায় প্রায় ১৫ থেকে ১৬ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে তাঁরা বিচারাধীন অবস্থায় রয়েছেন।

সামনেই দুর্গাপুজো। উৎসবের মরশুমে চুরি, ছিনতাইসহ ছোটখাটো অপরাধ রুখতে পুলিশের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে। অভয়নগরের এই ছিনতাইয়ের ঘটনায় বাকি দুই অভিযুক্তকে গ্রেফতার এবং চুরি যাওয়া সোনার চেইন উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে দাবি পুলিশের।

Releated Posts

তিন মাস ধরে বিকল বিশালগড় মহকুমা হাসপাতালের এক্সরে মেশিন, চরম দুর্ভোগে রোগীরা

বিশালগড়, ৩১ আগস্ট: তিন মাস ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বিশালগড় মহকুমা হাসপাতালের একমাত্র এক্সরে মেশিন। ফলে সরকারি…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

দীর্ঘদিনের পানীয় জলসংকট, নতুন বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ ধর্মনগরের গ্রামবাসীদের

ধর্মনগর, ৩১ আগস্ট: দীর্ঘ সাত-আট বছর ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন উত্তর জেলার ধর্মনগরের প্রত্যেকরায় গ্রাম এলাকার…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

সুদীপ রায় বর্মণকে বহিষ্কারের প্রতিবাদে সরব প্রদেশ কংগ্রেস, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

আগরতলা, ৩১ আগস্ট: বিধানসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে দিনের জন্য বহিষ্কারের ঘটনায় সরব হল প্রদেশ কংগ্রেস। আজ…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

সুদীপকে বহিষ্কারের প্রতিবাদে সরব বিরোধীরা, বিধানসভা বয়কট সিপিআইএম-কংগ্রেসের

আগরতলা, ৩১ আগস্ট: কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে বিধানসভা থেকে বহিষ্কারের প্রতিবাদে অধিবেশন বয়কট করল সিপিআইএম ও কংগ্রেস।…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ই-অটো ও অটোচালকদের ৭ দফা দাবি, ট্রাফিক এসপির কাছে স্মারকলিপি ত্রিপুরা ইলেকট্রনিক রিকশা শ্রমিক সমিতির

আগরতলা, ৩১ আগস্ট: ইলেকট্রনিক অটো ও অটো রিকশা পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধান এবং পরিবহন শিল্পের স্বার্থে সাত…

ByByReshmi Debnath Aug 31, 2026

৪৭ বছরেও স্থায়ী সমাধান নেই, নদীভাঙনে অস্তিত্বের সংকটে অজগরটিলা গ্রামের প্রধান সড়ক

আগরতলা, ৩১ আগস্ট: বছরের পর বছর ধরে নদীভাঙনের কবলে পড়ে ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে গ্রামের প্রধান সড়ক।…

ByByReshmi Debnath Aug 31, 2026

বিদ্যুৎ-পানীয় জলের দাবিতে কৈলাসহরে সড়ক অবরোধ, উত্তেজনা সেন্ট্রাল স্কুল রোডে

কৈলাসহর, ৩১ আগস্ট: দীর্ঘ চার দিন ধরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত থাকায় চরম দুর্ভোগে পড়েছেন চণ্ডীপুর বিধানসভা এলাকার বাসিন্দারা।…

ByByReshmi Debnath Aug 31, 2026

নেশাগ্রস্ত টিএসআর কর্মীর গাড়ির ধাক্কায় মৃত্যু প্রাক্তন শিক্ষক দীপক দাসের, শোকের ছায়া মেলাঘরে

মেলাঘর, ৩০ আগস্ট: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০,৩২৩-এর প্রাক্তন শিক্ষক দীপক দাস। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় এক টিএসআর…

ByByReshmi Debnath Aug 30, 2026

দিল্লির প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণজয় মৃগাক্ষীর, আগরতলায় আনন্দের জোয়ার

আগরতলা, ৩০ আগস্ট: জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য পেলেন আগরতলার কিশোরী জুডো খেলোয়াড় মৃগাক্ষী সাহা। বিধানসভা আগ্রায়…

ByByReshmi Debnath Aug 30, 2026

Leave a Reply

Scroll to Top