News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশাগ্রস্ত টিএসআর কর্মীর গাড়ির ধাক্কায় মৃত্যু প্রাক্তন শিক্ষক দীপক দাসের, শোকের ছায়া মেলাঘরে
Image

নেশাগ্রস্ত টিএসআর কর্মীর গাড়ির ধাক্কায় মৃত্যু প্রাক্তন শিক্ষক দীপক দাসের, শোকের ছায়া মেলাঘরে

মেলাঘর, ৩০ আগস্ট: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০,৩২৩-এর প্রাক্তন শিক্ষক দীপক দাস। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় এক টিএসআর কর্মীর চালানো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে আগরতলার জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় মেলাঘরের ইন্দিরানগর কলোনি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, গতকাল মেলাঘরের বরদোয়াল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় এক টিএসআর কর্মী গাড়ি চালিয়ে যাওয়ার সময় প্রাক্তন শিক্ষক দীপক দাসকে সজোরে ধাক্কা দেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন। তবে জিবি হাসপাতালের মূল ফটকের সামনে পৌঁছানোর পরই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

উল্লেখ্য, ঘটনার পর প্রাথমিক তথ্যে ঘাতক টিএসআর কর্মীর নাম ভুলবশত ‘দুলাল দাস’ বলা হয়েছিল। পরে জানা যায়, অভিযুক্ত টিএসআর কর্মীর নাম দীপক দাস এবং তিনি বরদোয়াল এলাকার কর্মী।

রবিবার জিবি হাসপাতালে ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রয়াত দীপক দাসের মরদেহ মেলাঘরের ইন্দিরানগর কলোনির বাসভবনে নিয়ে আসা হয়। প্রিয় মানুষটিকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে ভিড় জমান স্থানীয় বাসিন্দা, প্রাক্তন সহকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

মরদেহে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বিজেপি ধনপুর যুব মোর্চার সভাপতি গৌতম ঘোষ এবং সিপিআইএমের সোনামুড়া বিধানসভার বিধায়ক শ্যামল চক্রবর্তী। দলমত নির্বিশেষে সকলেই মর্মান্তিক ঘটনার নিন্দা জানান এবং অভিযুক্ত টিএসআর কর্মীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

স্থানীয়দের কথায়, দীপক দাস ছিলেন অত্যন্ত সহজ-সরল, পরিশ্রমী ও সদাহাস্যময় মানুষ। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকে মুহ্যমান গোটা মেলাঘর ইন্দিরানগর কলোনি এলাকা। ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভও তৈরি হয়েছে।

Releated Posts

দিল্লির প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণজয় মৃগাক্ষীর, আগরতলায় আনন্দের জোয়ার

আগরতলা, ৩০ আগস্ট: জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য পেলেন আগরতলার কিশোরী জুডো খেলোয়াড় মৃগাক্ষী সাহা। বিধানসভা আগ্রায়…

ByByReshmi Debnath Aug 30, 2026

অবৈধ ফার্নিচার কারখানায় বন দফতরের অভিযান, ঘনিয়ামারায় উদ্ধার বিপুল কাঠ ও তৈরি আসবাব

বিশালগড়, ৩০ আগস্ট: অবৈধভাবে কাঠ মজুত ও ফার্নিচার তৈরির অভিযোগে বিশালগড়ের ঘনিয়ামারা এলাকায় অভিযান চালাল বন দফতর। অভিযানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

জনজাতি এলাকার বাজারগুলিতে আধুনিক ও উন্নত পরিকাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে: শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট: উন্নত ও সুসংগঠিত বাজার শুধু ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধি করে না, সাধারণ ক্রেতাদের জন্যও…

ByByReshmi Debnath Aug 30, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

Leave a Reply

Scroll to Top