News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়ায় এনডিপিএস মামলায় বড় রায়, গাঁজাসহ ধৃত যুবকের ১০ বছরের কারাদণ্ড
Image

বিলোনিয়ায় এনডিপিএস মামলায় বড় রায়, গাঁজাসহ ধৃত যুবকের ১০ বছরের কারাদণ্ড

বিলোনিয়া, ২৮ আগস্ট: ২৯ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারের মামলায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল বিলোনিয়া জেলা ও দায়রা আদালত। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে দণ্ডিতকে। বিলোনিয়ায় এনডিপিএস মামলায় এটিই এখনও পর্যন্ত অন্যতম বড় সাজা বলে জানা গেছে।

শুক্রবার দক্ষিণ ত্রিপুরা জেলার স্পেশাল দায়রা জজ গোবিন্দ দাস এই রায় ঘোষণা করেন। দোষী সাব্যস্ত কেশব লাল দাস ওরফে কেশবকে মাদকদ্রব্য ও মনঃপ্রভাবী পদার্থ সংক্রান্ত আইনের মামলায় এই সাজা দেওয়া হয়।

মামলার সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল ২০২৫ সালে পি আর বাড়ি থানার অন্তর্গত রাধানগর জহরটিলা এলাকার বাসিন্দা কেশব লাল দাস কাঁধে একটি বস্তা নিয়ে ঘোষখামার থেকে রাধানগরের দিকে যাচ্ছিলেন। সেই সময় সন্দেহের বশে পি আর বাড়ি থানার পুলিশ তাকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে তার কাছ থেকে ২৯ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে দাবি করা হয়।

ঘটনার পর এসআই নির্মল দেববর্মা ঘটনার বিবরণ দিয়ে পি আর বাড়ি থানায় মামলা দায়ের করেন। মামলার প্রথম তদন্তকারী অফিসার ছিলেন এসআই সুজিত সরকার। পরবর্তীতে দ্বিতীয় তদন্তকারী অফিসার হিসেবে এসআই শিশু কুমার দেববর্মা তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ শুনানি প্রক্রিয়ায় আদালতে মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনার পর শুক্রবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন স্পেশাল দায়রা জজ গোবিন্দ দাস।

মামলাটি পরিচালনা করেন আইনজীবী সুব্রত ভট্টাচার্য। আদালতের এই রায়কে ঘিরে পুলিশ প্রশাসনের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, এনডিপিএস মামলায় এমন কঠোর সাজা মাদক পাচারের সঙ্গে যুক্তদের মধ্যে আইনভীতির পরিবেশ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Releated Posts

বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ, অবরোধ মূল সড়ক

কৈলাসহর, ২৮ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের পদত্যাগ এবং কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই…

ByByReshmi Debnath Aug 28, 2026

কিউবার রাষ্ট্রদূতের সামনে ভারতবিরোধী মন্তব্যের অভিযোগ, সিপিআইএমের বিরুদ্ধে শহরে বিজেপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: সম্প্রতি ত্রিপুরা সফরে আসেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত। তাঁর রাজ্য সফরকে কেন্দ্র করে সিপিআইএমের…

ByByReshmi Debnath Aug 28, 2026

আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনে চালু হতে যাচ্ছে অনলাইন ক্যাব পরিষেবা: পরিবহণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে…

ByByReshmi Debnath Aug 28, 2026

৫ সেপ্টেম্বর থেকে পশ্চিম ত্রিপুরা জেলায়ও এসআইআর কর্মসূচি শুরু হবে: জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলায়ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কর্মসূচি আগামী ৫ সেপ্টেম্বর থেকে…

ByByReshmi Debnath Aug 28, 2026

আখাউড়া চেকপোস্টে বিএসএফ জওয়ানদের রাখি পরালেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক

আগরতলা, ২৮ আগস্ট: রাখীবন্ধন উৎসবকে সামনে রেখে আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টে বিএসএফ জওয়ানদের রাখি পরিয়ে উৎসব পালন করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByReshmi Debnath Aug 28, 2026

বেহাল রাস্তায় নাজেহাল আড়ালিয়াবাসী, ১৫ দিনের মধ্যে কাজ না হলে আন্দোলনের হুঁশিয়ারি

সোনামুড়া, ২৮ আগস্ট: আড়ালিয়া এলাকার হাজারো মানুষের যোগাযোগের অন্যতম প্রধান রাস্তা বর্তমানে বেহাল দশায় পরিণত হয়েছে। বড় বড়…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

এনডিপিএস মামলার তথ্য নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে অসঙ্গতির অভিযোগ বিধায়ক গোপাল রায়ের

আগরতলা, ২৮ আগস্ট: বিধানসভায় এনডিপিএস মামলায় দেওয়া তথ্য নিয়ে মুখ্যমন্ত্রী সঠিক উত্তর দিতে পারেননি বলে অভিযোগ তুললেন কংগ্রেস…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

বিএসএফ জওয়ানদের রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করল সিপাহীজলা দক্ষিণ মহিলা মোর্চা

আগরতলা, ২৮ আগস্ট: পবিত্র রাখি পূর্ণিমা উপলক্ষে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিএসএফ জওয়ানদের সঙ্গে রাখি বন্ধন উৎসব পালন করল…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

বারবার চুরি, নেই বিদ্যুৎ-পানীয় জল, শিক্ষক স্বল্পতার অভিযোগ: প্রতাপগড়ে পথ অবরোধ রামঠাকুর পাঠশালার পড়ুয়াদের

আগরতলা, ২৮ আগস্ট: স্কুলে একের পর এক চুরি, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা এবং শিক্ষক স্বল্পতার…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

Leave a Reply

Scroll to Top