News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১ মাস ২০ দিন পর খুলল মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী বাক্স, মিলল বিদেশি মুদ্রাও
Image

১ মাস ২০ দিন পর খুলল মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী বাক্স, মিলল বিদেশি মুদ্রাও

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৮ আগস্ট: দীর্ঘ ১ মাস ২০ দিন পর শুক্রবার খোলা হলো উদয়পুরের ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী বাক্স ও সিন্দুক। এদিন সকাল থেকে মন্দির প্রাঙ্গণে থাকা মোট ১৭টি সিন্দুক ও প্রণামী বাক্স খোলার পর শুরু হয় প্রণামী গণনার কাজ। দিনভর প্রশাসনের নজরদারিতে চলে এই গণনা।

গোমতী জেলাশাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর চন্দ্রশেখর চট্টোপাধ্যায় জানান, প্রণামী বাক্স থেকে ভারতীয় মুদ্রার পাশাপাশি বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে মার্কিন ডলার, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ভুটান, সৌদি আরব ও কুয়েতের মুদ্রা। পাশাপাশি উদ্ধার হয়েছে বাংলাদেশের টাকাও।
তিনি জানান, দেশ-বিদেশের ভক্ত ও পর্যটকদের কাছে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের আকর্ষণ ক্রমশ বাড়ছে। প্রণামী বাক্সে বিভিন্ন দেশের মুদ্রার উপস্থিতিই তার অন্যতম প্রমাণ। বর্তমানে ব্যাংকের কিউআর কোডের মাধ্যমেও ভক্তরা মন্দিরে প্রণামী প্রদান করছেন।
প্রণামী গণনার কাজ সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৮ সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। প্রশাসনের কড়া নজরদারি ও নিরাপত্তার মধ্য দিয়ে সম্পূর্ণ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে বলে জানানো হয়েছে।

মন্দির কর্তৃপক্ষের মতে, ভক্তদের অগাধ বিশ্বাস, আস্থা ও ভক্তিরই প্রতিফলন এই প্রণামী। মন্দিরে দেশ-বিদেশের ভক্তদের আনাগোনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রণামী দেওয়ার ক্ষেত্রেও নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Releated Posts

বারবার চুরি, নেই বিদ্যুৎ-পানীয় জল, শিক্ষক স্বল্পতার অভিযোগ: প্রতাপগড়ে পথ অবরোধ রামঠাকুর পাঠশালার পড়ুয়াদের

আগরতলা, ২৮ আগস্ট: স্কুলে একের পর এক চুরি, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা এবং শিক্ষক স্বল্পতার…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

সারপ্রাইজ ভিজিটে ১৫ জন প্রধানশিক্ষককে শোকজ, কড়া নজরদারিতে সিপাহীজলার বিদ্যালয়

বিশালগড়, ২৮ আগস্ট: শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়গুলির পরিকাঠামো ও পঠনপাঠনের পরিস্থিতি খতিয়ে দেখতে সিপাহীজলা জেলাজুড়ে শুরু হয়েছে বিদ্যালয়ে সারপ্রাইজ…

ByByReshmi Debnath Aug 28, 2026

পশ্চিম মহিলা থানায় রাখিবন্ধন, সৌহার্দ্যের বন্ধনে মিলল পুলিশ ও সমাজ

আগরতলা, ২৮ আগস্ট: রাখিবন্ধন উপলক্ষে পশ্চিম মহিলা থানার উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ রাখিবন্ধন উৎসব। পুলিশ ও সাধারণ…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

ধলাই নদীর ভাঙনে বিপর্যস্ত কমলপুর–আমবাসা সড়ক, সালেমায় মূল সড়ক ঘেঁষে নদী

আগরতলা, ২৮ আগস্ট: ধলাই নদীর ভাঙনে ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে ধলাই জেলার অন্যতম গুরুত্বপূর্ণ কমলপুর–আমবাসা সড়ক। সালেমা এলাকায়…

ByByReshmi Debnath Aug 28, 2026

ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে ছাত্রীদের সাইকেল বিতরণ, উদ্যোগের প্রশংসা সাংসদ রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ২৮ আগস্ট: নারী শিক্ষা ও ক্ষমতায়নের লক্ষ্যে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা…

ByByReshmi Debnath Aug 28, 2026

বিএসএনএল অফিসে চুরি, তদন্তে নেমে দুই অভিযুক্ত গ্রেফতার; উদ্ধার বাইক ও গাড়ি

আগরতলা, ২৮ আগস্ট: আগরতলার লেচুবাগানস্থিত বিএসএনএল অফিসে চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ। গত…

ByByReshmi Debnath Aug 28, 2026

অবৈধ বালু উত্তোলনের জেরে সোনাই নদীতে তলিয়ে গেল রাস্তার বড় অংশ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

আগরতলা, ২৮ আগস্ট: অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের মধ্যেই সোনাই নদীতে তলিয়ে গেল মোহনপুর থেকে সিমনা বিধানসভার সোনাই যাওয়ার…

ByByReshmi Debnath Aug 28, 2026

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও রেশন সংকটের প্রতিবাদে দিনমজুর ইউনিয়নের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, রেশন দোকানে চাল ছাঁটাই এবং চিনি সরবরাহ বন্ধের প্রতিবাদে…

ByByReshmi Debnath Aug 28, 2026

টাকারজলা এবং জম্পুইজলায় সিএনজি স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: রাজ্য সরকার টাকারজলা এবং জম্পুইজলায় সিএনজি স্টেশন স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। আজ রাজ্য বিধানসভায়…

ByByReshmi Debnath Aug 27, 2026

Leave a Reply

Scroll to Top