News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবৈধ বালু উত্তোলনের জেরে সোনাই নদীতে তলিয়ে গেল রাস্তার বড় অংশ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর
Image

অবৈধ বালু উত্তোলনের জেরে সোনাই নদীতে তলিয়ে গেল রাস্তার বড় অংশ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

আগরতলা, ২৮ আগস্ট: অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের মধ্যেই সোনাই নদীতে তলিয়ে গেল মোহনপুর থেকে সিমনা বিধানসভার সোনাই যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের একটি বড় অংশ। মোহনপুর মহকুমাধীন হেজামারা ব্লকের অন্তর্গত এসরাই শান্তিপাড়া এলাকায় এই ঘটনায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক অবৈধ বালুর ঘাটে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলেই নদীর পাড় ভাঙন এবং রাস্তা তলিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি তাঁদের। এই রাস্তা এলাকার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হওয়ায় বর্তমানে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত।
স্থানীয়দের আরও দাবি, এসরাই শান্তিপাড়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে দিন দিন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এ নিয়ে স্থানীয় বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা, এমডিসি রবীন্দ্র দেববর্মা এবং মোহনপুর মহকুমা ও ব্লক প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসীর একাংশ।

উল্লেখ্য, এমডিসি রবীন্দ্র দেববর্মার বাড়িও এই এলাকায় এবং তিনিও এই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করেন বলে জানান স্থানীয়রা। তারপরও দীর্ঘদিন ধরে রাস্তার এই সমস্যা কেন সমাধান হয়নি, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।

স্থানীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এলাকাবাসী অবিলম্বে নদীতে তলিয়ে যাওয়া অংশে নতুন করে রাস্তা নির্মাণ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান। দ্রুত রাস্তা সংস্কার না হলে আগামী দিনে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা তাঁদের।

Releated Posts

বারবার চুরি, নেই বিদ্যুৎ-পানীয় জল, শিক্ষক স্বল্পতার অভিযোগ: প্রতাপগড়ে পথ অবরোধ রামঠাকুর পাঠশালার পড়ুয়াদের

আগরতলা, ২৮ আগস্ট: স্কুলে একের পর এক চুরি, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা এবং শিক্ষক স্বল্পতার…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

সারপ্রাইজ ভিজিটে ১৫ জন প্রধানশিক্ষককে শোকজ, কড়া নজরদারিতে সিপাহীজলার বিদ্যালয়

বিশালগড়, ২৮ আগস্ট: শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়গুলির পরিকাঠামো ও পঠনপাঠনের পরিস্থিতি খতিয়ে দেখতে সিপাহীজলা জেলাজুড়ে শুরু হয়েছে বিদ্যালয়ে সারপ্রাইজ…

ByByReshmi Debnath Aug 28, 2026

পশ্চিম মহিলা থানায় রাখিবন্ধন, সৌহার্দ্যের বন্ধনে মিলল পুলিশ ও সমাজ

আগরতলা, ২৮ আগস্ট: রাখিবন্ধন উপলক্ষে পশ্চিম মহিলা থানার উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ রাখিবন্ধন উৎসব। পুলিশ ও সাধারণ…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

ধলাই নদীর ভাঙনে বিপর্যস্ত কমলপুর–আমবাসা সড়ক, সালেমায় মূল সড়ক ঘেঁষে নদী

আগরতলা, ২৮ আগস্ট: ধলাই নদীর ভাঙনে ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে ধলাই জেলার অন্যতম গুরুত্বপূর্ণ কমলপুর–আমবাসা সড়ক। সালেমা এলাকায়…

ByByReshmi Debnath Aug 28, 2026

ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে ছাত্রীদের সাইকেল বিতরণ, উদ্যোগের প্রশংসা সাংসদ রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ২৮ আগস্ট: নারী শিক্ষা ও ক্ষমতায়নের লক্ষ্যে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা…

ByByReshmi Debnath Aug 28, 2026

১ মাস ২০ দিন পর খুলল মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী বাক্স, মিলল বিদেশি মুদ্রাও

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৮ আগস্ট: দীর্ঘ ১ মাস ২০ দিন পর শুক্রবার খোলা হলো উদয়পুরের ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 28, 2026

বিএসএনএল অফিসে চুরি, তদন্তে নেমে দুই অভিযুক্ত গ্রেফতার; উদ্ধার বাইক ও গাড়ি

আগরতলা, ২৮ আগস্ট: আগরতলার লেচুবাগানস্থিত বিএসএনএল অফিসে চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ। গত…

ByByReshmi Debnath Aug 28, 2026

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও রেশন সংকটের প্রতিবাদে দিনমজুর ইউনিয়নের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, রেশন দোকানে চাল ছাঁটাই এবং চিনি সরবরাহ বন্ধের প্রতিবাদে…

ByByReshmi Debnath Aug 28, 2026

টাকারজলা এবং জম্পুইজলায় সিএনজি স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: রাজ্য সরকার টাকারজলা এবং জম্পুইজলায় সিএনজি স্টেশন স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। আজ রাজ্য বিধানসভায়…

ByByReshmi Debnath Aug 27, 2026

Leave a Reply

Scroll to Top