News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডঃ এন এস হার্দিকরের মৃত্যুবার্ষিকীতে কংগ্রেসের শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি
Image

ডঃ এন এস হার্দিকরের মৃত্যুবার্ষিকীতে কংগ্রেসের শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি

আগরতলা, ২৬ আগস্ট: ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবা দলের প্রতিষ্ঠাতা ডঃ এন এস হার্দিকরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির আয়োজন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলার কংগ্রেস ভবনের সামনে আয়োজিত এই কর্মসূচিতে ডঃ এন এস হার্দিকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস সেবা দলের কর্মী-সমর্থকসহ অন্যান্য নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি শেষে কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় প্রদেশ কংগ্রেসের বর্ধিত সভা। সেখানে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

কর্মসূচি প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, সর্বভারতীয় কংগ্রেস সেবা দলের প্রতিষ্ঠাতা নারায়ণ রাও সুভারাও হার্দিকরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সারা দেশেই তাঁকে শ্রদ্ধা জানানো হচ্ছে। স্বাধীনতার পূর্বে দেশের স্বাধীনতা সংগ্রামে সেবা দলের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

আশিস কুমার সাহা বলেন, স্বাধীনতা সংগ্রামের সময় সাধারণ মানুষকে সেবামূলক কাজের সঙ্গে যুক্ত করে ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশগ্রহণের জন্য সংগঠিত করেছিলেন হার্দিকরজি। স্বাধীনতার পরও কংগ্রেস সেবা দল সমাজসেবামূলক সংগঠন হিসেবে প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সংকটের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে দেশের বিভিন্ন অংশে জাতপাত ও বিভিন্ন ধরনের বৈষম্যকে কেন্দ্র করে বিভাজনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। দেশের ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতিকে রক্ষা করতে এবং বিভেদকামী ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান তিনি।

প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, দেশের বিশিষ্ট মনীষীদের অবদানকে বিকৃত ইতিহাসের মাধ্যমে খাটো করার যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে সেবা দলকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। পাশাপাশি যুবসমাজকে সমাজসেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রাকৃতিক দুর্যোগ কিংবা যে কোনও সংকটপূর্ণ পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কর্মসূচি আরও জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন আশিস কুমার সাহা। তাঁর বক্তব্য, দেশের ঐক্য, শান্তিপূর্ণ সহাবস্থান এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে যুবসমাজসহ সমস্ত শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে।

Releated Posts

অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, এফআইআর নিতে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ২৬ আগস্ট: নলছড়দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লাখন দীপা এলাকায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে মাছ ধরার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে উত্তেজনা, বন দপ্তরের গাড়ি আটকালেন এলাকাবাসী

আগরতলা, ২৬ আগস্ট: সিধাই থানাধীন সিমনা বিধানসভার বড়কাঁঠাল, বীরমোহন ও মোকামবাড়ি এলাকায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Aug 26, 2026

চার ভিলেজ কাউন্সিলকে বেলবাড়ি ব্লকের আওতায় আনার দাবিতে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২৬ আগস্ট: চারটি ভিলেজ কাউন্সিলকে পুরাতন আগরতলা ব্লকের পরিবর্তে সরাসরি  বেলবাড়ি ব্লকের আওতায় নিয়ে আসার দাবিতে বুধবার…

ByByReshmi Debnath Aug 26, 2026

এনসি নগর বর্ডার রোড থেকে ড্রাগ পেডলার গ্রেফতার, পুরনো এনডিপিএস মামলার সূত্র ধরে পুলিশের বড় সাফল্য

সোনামুড়া, ২৬ আগস্ট: নিষিদ্ধ কফ সিরাপ পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সোনামুড়া থানার পুলিশ। এনসি নগর বর্ডার…

ByByReshmi Debnath Aug 26, 2026

আমতলিতে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ব্রাউন সুগার ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ২৬ আগস্ট: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে শচীন্দ্রলাল পশ্চিমপাড়া এলাকায় রাসেল…

ByByReshmi Debnath Aug 26, 2026

জাঙ্গালিয়া সড়কে গাড়ি-বাইকের সংঘর্ষে আহত ১

বিশালগড়, ২৬ আগস্ট: বিশালগড়ের জাঙ্গালিয়া সড়কে গাড়ি ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত হলেন এক বাইক চালক। ওই দুর্ঘটনায়…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

আগরতলা পশ্চিম থানায় নেশাসক্ত যুবকের তাণ্ডব, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ২৬ আগস্ট: আগরতলা পশ্চিম থানায় এক নেশাসক্ত যুবকের তাণ্ডবকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ঘটনাকে ঘিরে পুলিশের…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

দ্রব্যমূল্য বৃদ্ধি ও অটোচালকদের হয়রানির প্রতিবাদে অসংগঠিত শ্রমিক কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা, ২৬ আগস্ট: লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ই-রিকশা, টমটম ও অটোচালকদের ওপর চলমান হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সংগঠিত…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

জগন্নাথ বাড়ি রোডে শোরুমের বৈদ্যুতিক বক্সে আগুন, অল্পেতে রক্ষা

আগরতলা, ২৬ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি রোড এলাকায় একটি শোরুমের বৈদ্যুতিক বক্সে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

Leave a Reply

Scroll to Top