News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভিলেজ ও পুর নির্বাচনকে সামনে রেখে সিপিআই(এম)-এর রাজ্য কমিটির বৈঠক
Image

ভিলেজ ও পুর নির্বাচনকে সামনে রেখে সিপিআই(এম)-এর রাজ্য কমিটির বৈঠক

আগরতলা, ২৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি ও পুর নির্বাচনের আগে সাংগঠনিক ও রাজনৈতিক রণকৌশল নির্ধারণে আজ আগরতলার দশরথ দেব ভবনে সিপিআইএমের রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি সহ রাজ্য নেতৃত্ব।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, নিয়মিত সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই প্রায় এক থেকে দেড় মাস অন্তর এই ধরনের রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এবারের বৈঠকে গত এক মাসে ত্রিপুরার রাজনৈতিক, অর্থনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনাবলী পর্যালোচনা করা হবে।

পাশাপাশি, গত এক মাসে দল ও বিভিন্ন গণসংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিগুলিরও পর্যালোচনা করা হবে। বিশেষ করে গত ১০ আগস্ট আয়োজিত ‘জেল ভরো’ কর্মসূচির সাফল্য ও দুর্বলতার দিকগুলি নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি।

এদিন তিনি আরও বলেন, আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন, পুর নির্বাচন এবং বিধানসভা অধিবেশনকে সামনে রেখে দলের পরবর্তী রাজনৈতিক ও গণতান্ত্রিক কর্মসূচি নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। রাজ্যে সরকারের বিরুদ্ধে বিভিন্ন অগণতান্ত্রিক পদক্ষেপ ও জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুকে কেন্দ্র করে আগামী দিনে কী ধরনের কর্মসূচি গ্রহণ করা যায়, সে বিষয়েও মতামত নেওয়া হবে।

এছাড়াও দলের সাধারণ সম্পাদক এমএ বেবি সাম্প্রতিক কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে রাজ্য কমিটির সদস্যদের অবহিত করবেন। জাতীয় স্তরে বিভিন্ন আন্দোলন, জেন-জি সমাজের সাম্প্রতিক প্রতিক্রিয়া এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে তৈরি হওয়া জনমত নিয়েও বৈঠকে আলোচনা হবে।

স্থানীয় ইস্যুর পাশাপাশি জাতীয় রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী দিনে ত্রিপুরায় দলের সাংগঠনিক ও গণআন্দোলনের কর্মসূচি কীভাবে এগিয়ে নেওয়া হবে, সেটিই বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় বলে জানান তিনি।

Releated Posts

ছাড় কেউই পাবে না, প্রতিটি নাম চিহ্নিত হচ্ছে : জিতেন্দ্র

আগরতলা, ২৬ আগস্ট: বিরোধী দলের কার্যালয় ও কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে শাসক বিজেপির বিরুদ্ধে ফের সরব হলেন…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে উন্নত ও আধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য…

ByByReshmi Debnath Aug 25, 2026

রাজ্যে ৩ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগের উদ্যোগ, ডিসেম্বরেই নিয়োগ প্রক্রিয়া শুরুর সম্ভাবনা

আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। বিশ্বস্ত সূত্রের দাবি, আগামী…

ByByReshmi Debnath Aug 25, 2026

বিজেপি -মথার দ্বন্দ্ব আরও বাড়বে, ত্রিপুরায় ঘুরে দাঁড়াবে বাম: এম এ বেবি

আগরতলা, ২৫ আগস্ট: বিজেপি ও জোটসঙ্গী তিপরা মথার মধ্যে থাকা মতবিরোধ আগামী দিনে আরও প্রকট হয়ে উঠবে বলে…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

Leave a Reply

Scroll to Top