News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাছ চাষে পিছিয়ে পড়ছে ত্রিপুরা, অভিযোগ মৎস্যজীবী নেতা সুধন দাসের
Image

মাছ চাষে পিছিয়ে পড়ছে ত্রিপুরা, অভিযোগ মৎস্যজীবী নেতা সুধন দাসের

আগরতলা, ২৪ আগস্ট: ত্রিপুরায় মাছ চাষের ক্ষেত্রে গত কয়েক বছরে অগ্রগতি থমকে গিয়েছে বলে অভিযোগ করলেন মৎস্যজীবী নেতা সুধন দাস। মৎস্যজীবী ইউনিয়নের সম্মেলন থেকে বর্তমান সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে মৎস্যজীবীদের স্বার্থে বিভিন্ন দাবি জানান তিনি।

সুধন দাসের অভিযোগ, অতীতে ত্রিপুরা মাছ চাষে যে অগ্রগতি অর্জন করেছিল, বর্তমানে তা ক্রমশ পিছিয়ে যাচ্ছে। বাম আমলে ১৪২টি মৎসজীবী সমবায় সমিতি গঠন করে এবং জলাশয় মৎসজীবিদের হাতে তুলে দেয়। পাশাপাশি, আর্থিকভাবে সাহায্যও করেন। কিন্তু বিজেপি সরকারের আমলে মৎসজীবীদের বেহাল দশা। তাই মৎস্যজীবীদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাছ উৎপাদন বাড়াতে সরকারের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলেও দাবি করেন তিনি।

সম্মেলন থেকে মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। দাবিগুলির মধ্যে রয়েছে, রাজ্যের সমস্ত মৎস্য বাজারকে আধুনিক ও স্বাস্থ্যসম্মত বাজার হিসেবে গড়ে তোলা। পাশাপাশি সমস্ত সরকারি ও আধা-সরকারি জলাশয় মৎস্যজীবী সমবায় সমিতি অথবা প্রকৃত মৎস্যজীবীদের হাতে তুলে দেওয়ার দাবি জানানো হয়েছে।

এছাড়াও সমস্ত উপযুক্ত মৎস্যজীবীর জন্য ভাতা চালু এবং সেই ভাতার পরিমাণ মাসে ৫ হাজার টাকা করার দাবি জানানো হয়। মৎস্যজীবীদের জীবিকা সুরক্ষিত করতে সরকারি সহায়তা আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে বলেও সম্মেলন থেকে দাবি করা হয়।

এদিকে, মৎস্য দপ্তরের মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবিও জানান সুধন দাস। তাঁর অভিযোগ, মৎস্যজীবীদের স্বার্থ রক্ষায় বর্তমান সরকারের ভূমিকা সন্তোষজনক নয়। সম্মেলন থেকে মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের জন্য সরকারের কাছে কার্যকর পদক্ষেপের দাবি জানানো হয়।

Releated Posts

ধর্মনগরে বিদ্যুৎ বেসরকারীকরণ ও শুল্ক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, দুই ঘণ্টার গণঅবস্থান

ধর্মনগর, ২৪ আগস্ট: বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণের উদ্যোগ বন্ধ, অতিরিক্ত বিদ্যুৎ শুল্ক প্রত্যাহার এবং প্রিপেইড স্মার্ট মিটার বাতিলের দাবিতে…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

আমতলীতে কুখ্যাত চোর গ্রেফতার, পুলিশ রিমান্ডের আবেদন

আগরতলা, ২৪ আগস্ট: আমতলী থানার পুলিশের অভিযানে একাধিক চুরির ঘটনায় অভিযুক্ত এক কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়েছে। রবিবার…

ByByReshmi Debnath Aug 24, 2026

লেফুঙ্গায় বাড়ির মালিকের অনুপস্থিতিতে দুঃসাহসিক চুরি, উধাও গ্যাস সিলিন্ডার-ইনভার্টারসহ মূল্যবান সামগ্রী

আগরতলা, ২৪ আগস্ট: বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে লেফুঙ্গা থানাধীন লেফুঙ্গা…

ByByReshmi Debnath Aug 24, 2026

হারানো ২৬টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল পশ্চিম থানার পুলিশ

আগরতলা, ২৪ আগস্ট: হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল আগরতলার পশ্চিম থানার পুলিশ।…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখর কমলপুর, শিববাড়ির পথে হাজারো ভক্তের কাওয়ার যাত্রা

আগরতলা, ২৪ আগস্ট: ভক্তি, বিশ্বাস আর মহাদেবের প্রতি অগাধ ভালোবাসায় আজ আধ্যাত্মিক আবহে মুখর হয়ে উঠল কমলপুর মহকুমা।…

ByByReshmi Debnath Aug 24, 2026

অবশেষে নদী থেকে উদ্ধার ৮ বছরের শিশুর মৃতদেহ, উদ্ধারকাজ ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৪ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ হওয়া আট বছরের শিশু আজমির ইসলামের মৃতদেহ দীর্ঘ কয়েক ঘণ্টার তল্লাশির…

ByByReshmi Debnath Aug 24, 2026

১১ দফা দাবিতে ই-রিকশা শ্রমিক সংঘের মিছিল, জেলা শাসককে ডেপুটেশন

আগরতলা, ২৪ আগস্ট: ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ই-রিকশা শ্রমিক সংঘ, ত্রিপুরা প্রদেশের তরফ থেকে শহরে মিছিল বের…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

কাঁঠালিয়ায় বাড়ি থেকে উদ্ধার বিশালাকার পাইথন, সাপ দেখতে ভিড় এলাকাবাসীর

কাঁঠালিয়া, ২৪ আগস্ট: গভীর রাতে বাড়ির ভিতর থেকে উদ্ধার হল প্রায় ৯ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

শান্তিরবাজারে টিউমারে আক্রান্ত ৯ বছরের আয়ুষী, চিকিৎসার জন্য মানবিক আবেদন পরিবারের

শান্তিরবাজার, ২৪ আগস্ট: মারণ রোগ টিউমারের সঙ্গে লড়াই করছে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারের মাস্টারপাড়া এলাকার ৯ বছরের শিশু আয়ুষী…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

Leave a Reply

Scroll to Top