News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিরবাজারে টিউমারে আক্রান্ত ৯ বছরের আয়ুষী, চিকিৎসার জন্য মানবিক আবেদন পরিবারের
Image

শান্তিরবাজারে টিউমারে আক্রান্ত ৯ বছরের আয়ুষী, চিকিৎসার জন্য মানবিক আবেদন পরিবারের

শান্তিরবাজার, ২৪ আগস্ট: মারণ রোগ টিউমারের সঙ্গে লড়াই করছে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারের মাস্টারপাড়া এলাকার ৯ বছরের শিশু আয়ুষী দাস। দিনমজুর পরিবারের এই শিশুকন্যার চিকিৎসার ব্যয়ভার বহন করতে হিমশিম খাচ্ছেন বাবা-মা। মেয়ের জীবন বাঁচাতে সমাজের সর্বস্তরের মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তাঁরা।

জানা গেছে, মাস্টারপাড়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন বিশ্বজিৎ দাস ও প্রিয়াঙ্কা দাস। তাঁদের দুই কন্যার মধ্যে বড় মেয়ে আয়ুষী শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় (বিদ্যাজ্যোতি)-এর তৃতীয় শ্রেণির ছাত্রী। প্রায় চার বছর আগে তার পায়ে টিউমার ধরা পড়ে।

পরিবার সূত্রে জানা যায়, গত বছরের জুলাই মাসে আয়ুষীর পায়ে বড় ধরনের অস্ত্রোপচার করা হয়। ওই চিকিৎসায় প্রায় সাড়ে তিন লক্ষ টাকা খরচ হয়। রাজমিস্ত্রির কাজ করে বাবা এবং পরিচারিকার কাজ করে মা ধার-দেনা করে মেয়ের চিকিৎসার খরচ জোগাড় করেন। তবে অস্ত্রোপচারের পরও বিপদ কাটেনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আয়ুষীর পায়ে বসানো প্লেট দ্রুত খুলে ফেলা প্রয়োজন। পাশাপাশি তার পায়ে আরও ১৫ থেকে ২০টি ছোট টিউমার রয়েছে বলেও চিকিৎসকরা জানিয়েছেন। ফলে দ্রুত চিকিৎসা না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা পরিবারের।

বর্তমানে প্লেট অপসারণের জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচারের খরচ জোগানো এই অসহায় পরিবারের পক্ষে কার্যত অসম্ভব হয়ে পড়েছে। তাই মেয়ের চিকিৎসা চালিয়ে যেতে সমাজের সহৃদয় ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং আর্থিকভাবে সক্ষম মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন আয়ুষীর বাবা-মা।

তাঁদের একটাই আকুতি, আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিলে হয়তো ছোট্ট আয়ুষী আবার সুস্থ জীবনে ফিরতে পারবে।

Releated Posts

কৈলাসহরে নাবালিকাকে অপহরণের চেষ্টার অভিযোগ, মহিলা থানার ভূমিকা নিয়ে প্রশ্ন

কৈলাসহর, ৮ অক্টোবর: শহরের প্রাণকেন্দ্র থেকে অল্প দূরত্বে ১৭ বছরের এক নাবালিকাকে জোর করে অপহরণ করে নিয়ে যাওয়ার…

ByByReshmi Debnath Oct 8, 2026

নাবালককে বাইক চালাতে দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা

সোনামুড়া, ৮ অক্টোবর: নাবালকদের হাতে মোটরবাইকের চাবি তুলে না দেওয়ার বিষয়ে ফের সতর্ক করল পুলিশ। বৃহস্পতিবার সোনামুড়া থানা…

ByByTaniya Chakraborty Oct 8, 2026

প্রতিহিংসার বলি ৫৩টি রাবার চারা, রাতের আঁধারে কেটে দিল দুষ্কৃতীরা

সোনামুড়া, ৮ অক্টোবর: প্রতিহিংসার জেরে রাতের আঁধারে ৫৩টি রাবার গাছের চারা কেটে ধ্বংস করার অভিযোগ উঠেছে। বুধবার মধ্যরাতে…

ByByTaniya Chakraborty Oct 8, 2026

দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় যাত্রাপুর থানায় গুরুত্বপূর্ণ বৈঠক

যাত্রাপুর, ৮ অক্টোবর: আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করার লক্ষ্যে…

ByByTaniya Chakraborty Oct 8, 2026
Scroll to Top