News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপিআইএম কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত চার বিজেপি কর্মী
Image

সিপিআইএম কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত চার বিজেপি কর্মী

বিশালগড়, ২৩ আগস্ট: সিপিআইএম কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় চারজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বিশালগড় থানাধীন লালসিংমুড়া রাঙাপানিয়া এলাকায়। আহতদের প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাঁদের আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন।

ঘটনার বিবরণে জানা যায়, গবাদি পশুকে খের খাওয়ানোকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, সেই সময় কয়েকজন সিপিআইএম কর্মীর সঙ্গে বিজেপি কর্মীদের বচসা বাধে। পরবর্তীতে বচসা হাতাহাতির রূপ নেয় এবং চার বিজেপি কর্মী আক্রান্ত হন বলে অভিযোগ।
আহতদের মধ্যে রয়েছেন তাসলিমা আক্তার, আম্বিয়া খাতুন, বিকাশ মিয়া এবং বিকাশ মিয়ার স্ত্রী। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহত তাসলিমা আক্তারের অভিযোগ, রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে তাঁদের আগে থেকেই বিরোধ চলছিল। রবিবারের ঘটনাটি সেই পুরনো বিরোধেরই বহিঃপ্রকাশ বলে তাঁর দাবি। অভিযোগের তির সোনু মিয়া, হারিফ মিয়া, মুন্না মিয়া, লিটন মিয়া এবং বাপন মিয়ার দিকে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে হামলার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। দুই রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের আনাগোনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Releated Posts

বকেয়া মজুরির দাবিতে কলাছড়ায় জাতীয় সড়ক অবরোধ শ্রমিকদের, যান চলাচল ব্যাহত

আগরতলা, ৮ অক্টোবর: বকেয়া মজুরি পরিশোধ এবং ন্যায্য পারিশ্রমিকের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে সাব্রুম-আগরতলা জাতীয় সড়কের কলাছড়া এলাকায়…

ByByReshmi Debnath Oct 8, 2026

প্রতিশ্রুতি পূরণ, অভিচরণে দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানে রাস্তার কাজ শুরু

আগরতলা, ৮  অক্টোবর: দীর্ঘদিনের বেহাল রাস্তার সমস্যার সমাধানে অবশেষে উদ্যোগ নেওয়া হয়েছে মোহনপুর মহকুমার অভিচরণ এলাকায়। স্থানীয়দের দাবি…

ByByReshmi Debnath Oct 8, 2026

কৈলাসহরে নাবালিকাকে অপহরণের চেষ্টার অভিযোগ, মহিলা থানার ভূমিকা নিয়ে প্রশ্ন

কৈলাসহর, ৮ অক্টোবর: শহরের প্রাণকেন্দ্র থেকে অল্প দূরত্বে ১৭ বছরের এক নাবালিকাকে জোর করে অপহরণ করে নিয়ে যাওয়ার…

ByByReshmi Debnath Oct 8, 2026

নাবালককে বাইক চালাতে দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা

সোনামুড়া, ৮ অক্টোবর: নাবালকদের হাতে মোটরবাইকের চাবি তুলে না দেওয়ার বিষয়ে ফের সতর্ক করল পুলিশ। বৃহস্পতিবার সোনামুড়া থানা…

ByByTaniya Chakraborty Oct 8, 2026
Scroll to Top