News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ট্রান্সফরমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গবাদিপশুর মৃত্যু, দপ্তরের গাফিলতির অভিযোগে ক্ষোভ এলাকাবাসীর
Image

ট্রান্সফরমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গবাদিপশুর মৃত্যু, দপ্তরের গাফিলতির অভিযোগে ক্ষোভ এলাকাবাসীর

উদয়পুর, ২৩ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের গাফিলতি ও অসাবধানতার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন গঙ্গাছড়া কালীবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দারা। রবিবার দুপুরে  ট্রান্সফরমারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একটি গবাদি পশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কাকরাবন থানার অন্তর্গত গঙ্গাছড়া কালীবাড়ি সংলগ্ন এলাকায়।

জানা গেছে, এদিন আনুমানিক দুপুর ১২টা নাগাদ কাকরাবন ব্লকের গঙ্গাছড়া কালীবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা মতিলাল সিংহের গৃহপালিত একটি গাভী দড়ি ছিঁড়ে বেরিয়ে যায়। এরপর সেটি এলাকার একটি বিদ্যুৎ ট্রান্সফরমারের সংস্পর্শে আসতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

ঘটনার খবর পেয়ে কাকরাবন থানার দুই কনস্টেবল ঘটনাস্থলে পৌঁছন। পাশাপাশি এলাকার সমাজসেবীরাও সেখানে উপস্থিত হন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, ট্রান্সফরমারটি জনবহুল এলাকায় অবস্থিত হলেও সেটির চারপাশে নিরাপত্তার জন্য জিআই তারের বেড়া দেওয়া হয়নি। ফলে মানুষ ও গবাদিপশু উভয়ের জন্যই এটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। শুধু তাই নয়, ট্রান্সফরমারের দুটি আর্থিং তারের মধ্যে একটি ছেঁড়া অবস্থায় মাটিতে পড়ে রয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।

এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে ট্রান্সফরমারটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন থাকলেও সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের অভিযোগ, দপ্তরের এই গাফিলতি ও উদাসীনতার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয়দের আরও উদ্বেগ, ট্রান্সফরমারটির পাশেই রয়েছে কালীবাড়ির মাঠ। প্রতিদিন বিকেলে সেখানে বহু শিশু ও কিশোর ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলতে আসে। ফলে দ্রুত ট্রান্সফরমারটির চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি না করা হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

এদিকে গাভীটির মৃত্যুতে গভীরভাবে ভেঙে পড়েছেন মালিক মতিলাল সিংহ। পরিবারের দাবি, ওই গাভীটিই ছিল তাঁদের আয়ের একমাত্র উৎস। ফলে গাভীটির মৃত্যুতে পরিবারের উপার্জনের পথও কার্যত বন্ধ হয়ে গেল। ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসীর প্রশ্ন, আর কত বড় দুর্ঘটনা ঘটলে বিদ্যুৎ দপ্তরের টনক নড়বে? জনবহুল এলাকার এই ট্রান্সফরমারটি কবে নিরাপদ করা হবে, তা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচনে এনডিএর সাফল্য,  যৌথ সাংবাদিক সম্মেলনে তিপ্রা মথা-বিজেপি-আইপিএফটির ঐক্যের বার্তা

আগরতলা, ৭ অক্টোবর: টিটিএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনে এনডিএ জোটের সাফল্যকে সামনে রেখে যৌথ সাংবাদিক সম্মেলন করল বিজেপি, তিপ্রা…

ByByReshmi Debnath Oct 7, 2026

আগামীকাল কংগ্রেসের ‘গণতন্ত্র বাঁচাও’ প্রতিবাদ মিছিল, নিশানায় এসআইআর ও মুখ্য নির্বাচন কমিশনার

আগরতলা, ৭ অক্টোবর: দেশজুড়ে কংগ্রেসের ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৮ অক্টোবর আগরতলায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

স্কুটির ধাক্কায় গুরুতর আহত ৬৫ বছরের বৃদ্ধ, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ৭ অক্টোবর: স্কুটির ধাক্কায় গুরুতর আহত হলেন ৬৫ বছর বয়সি এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয়…

ByByReshmi Debnath Oct 7, 2026

বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে সোনামুড়ায় বাম যুব সংগঠনের অবস্থান

আগরতলা, ৭ অক্টোবর: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১০০ শতাংশ বর্ধিত বিদ্যুৎ বিল মুকুবের সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন…

ByByTaniya Chakraborty Oct 7, 2026
Scroll to Top