News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরে আর কে পুর ও মহিলা থানা পরিদর্শনে ভারপ্রাপ্ত ডিজিপি জি এস রাও
Image

উদয়পুরে আর কে পুর ও মহিলা থানা পরিদর্শনে ভারপ্রাপ্ত ডিজিপি জি এস রাও

উদয়পুর, ২১ আগস্ট: উদয়পুর মহকুমার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আর কে পুর থানা এবং মহিলা থানা পরিদর্শন করলেন ত্রিপুরা পুলিশের ভারপ্রাপ্ত ডিজিপি জি. এস. রাও। ১৯৯৯ ব্যাচের আইপিএস অফিসার জি. এস. রাও দুই থানায় পৌঁছালে পুলিশ কর্মীদের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয়।

পরিদর্শনকালে ভারপ্রাপ্ত ডিজিপি দুই থানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। থানার সামগ্রিক কার্যক্রম, পুলিশি পরিষেবা, বিভিন্ন মামলার অগ্রগতি এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন তিনি। পাশাপাশি পুলিশ আধিকারিক ও কর্মীদের সঙ্গে বৈঠক করে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেন।

পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জি. এস. রাও বলেন, পুলিশের মূল লক্ষ্য হল সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছে যাওয়া। মানুষের সমস্যার কথা দ্রুত শুনে তা সমাধানের ক্ষেত্রে পুলিশকে আরও সক্রিয় ও সংবেদনশীল ভূমিকা পালন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, রাজ্যে মাদকবিরোধী অভিযান, মহিলাদের নিরাপত্তা এবং সামগ্রিক আইন-শৃঙ্খলা রক্ষার বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সমাজকে নেশামুক্ত করার পাশাপাশি মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান ভারপ্রাপ্ত ডিজিপি।

ভারপ্রাপ্ত ডিজিপির এই থানা পরিদর্শনকে ঘিরে পুলিশ মহলে বিশেষ গুরুত্ব লক্ষ্য করা যায়। সাধারণ মানুষের আস্থা অর্জন এবং পুলিশি পরিষেবাকে আরও জনমুখী করার ক্ষেত্রে ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের এই ধরনের পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে তিপ্রা মথার বড় জয়, জনগণের রায়কে মহারাজের প্রতি আস্থার প্রতিফলন বললেন বৃষকেতু

আগরতলা, ৫ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে তিপ্রা মথার বড় জয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে দাবি করলেন দলের…

ByByReshmi Debnath Oct 5, 2026

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top