News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Image

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা, ২১ আগস্ট : বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার শপথ নিলেন প্রবীণ রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা আলমগীরকে ঢাকার বঙ্গভবনের দরবার হলে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলনেতা শফিকুর রহমান, প্রাক্তন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, মন্ত্রিসভার সদস্যরা, সেনাবাহিনীর শীর্ষ আধিকারিক এবং সরকারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি তাঁদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনাও করেন। খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত আলমগীর দীর্ঘদিন বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় বিরোধী জোটের মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে পরাজিত করেন ৭৮ বছর বয়সি আলমগীর। তিনি পেয়েছেন ২৫৫টি ভোট। অন্যদিকে অলি আহমেদ পেয়েছেন ৮৮টি ভোট।

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ইতিহাসে এই ভোট বিশেষ তাৎপর্যপূর্ণ। ১৯৯১ সালের পর এই প্রথম রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হল। গত কয়েক দশকে সাধারণত ঐকমত্যের ভিত্তিতে অথবা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে এসেছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নতুন অধ্যায়ের সূচনা হল। বিএনপির দীর্ঘদিনের এই প্রবীণ নেতা এবার দেশের সাংবিধানিক রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করলেন।

Releated Posts

বাণিজ্য, পরিকাঠামো ও উদ্ভাবনে ভারত-সুইজারল্যান্ড সম্পর্ক আরও গভীর

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): টেকসই পরিকাঠামো, তরুণ পেশাজীবীদের বিনিময়, উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর ও উদ্যোগপতি তৈরির মতো বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Oct 5, 2026

বাংলাদেশে গুরুতর সাংবিধানিক সংকট চলছে: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জেনেভা, ৫ অক্টোবর (আইএএনএস): বাংলাদেশ বর্তমানে একটি ‘গুরুতর সাংবিধানিক সংকটের’ মধ্য দিয়ে যাচ্ছে বলে দাবি করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Oct 5, 2026

ইরানের পেট্রোলিয়ামমন্ত্রীর পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে হামিদ বোভার্দ

তেহরান, ৫ অক্টোবর (আইএএনএস): ইরানের পেট্রোলিয়ামমন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।…

ByByNews Desk Oct 5, 2026

উন্নয়নশীল দেশের কৃষকদের ক্ষমতায়নে বড় ভূমিকা নিতে পারে ‘ছোট এআই’: বিশ্বব্যাংক প্রধান অজয় বাঙ্গা

ওয়াশিংটন, ৫ অক্টোবর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভারত-সহ উন্নয়নশীল দেশগুলির কৃষক ও অন্যান্য কর্মজীবী মানুষের জীবন বদলে…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top