News Flash

  • Home
  • দেশ
  • বিজেপির আইটি সেল প্রধান বদল, অমিত মালব্যের জায়গায় দীপক ম্হাসকে
Image

বিজেপির আইটি সেল প্রধান বদল, অমিত মালব্যের জায়গায় দীপক ম্হাসকে

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): বড়সড় সাংগঠনিক রদবদলে বিজেপির আইটি সেলের প্রধান পদে অমিত মালব্যের জায়গায় দীপক ম্হাসকেকে দায়িত্ব দেওয়া হয়েছে। ছত্তিশগড়ের এই রাজনৈতিক সংগঠককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে সোমবার।

এর আগে এদিনই বিজেপি নতুন জাতীয় পদাধিকারীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে। দল জানিয়েছে, নতুন নিয়োগগুলি অবিলম্বে কার্যকর হবে।

বিজেপির সোশ্যাল মিডিয়া টিমে প্রীতি গান্ধী, শিবানন্দ দ্বিবেদী, অলোক ভট্ট এবং অরুণ যাদবকে কো-কনভেনর করা হয়েছে।

এক দশকেরও বেশি সময় ধরে বিজেপির আইটি সেলের নেতৃত্বে ছিলেন অমিত মালব্য। নতুন দায়িত্বপ্রাপ্ত দীপক ম্হাসকে একসময় কেমিস্ট্রির অধ্যাপক ছিলেন এবং দীর্ঘদিন ধরে ছত্তিশগড় বিজেপির সঙ্গে যুক্ত।

নতুন পদাধিকারীদের অভিনন্দন জানিয়ে মালব্য বলেন, দল যখন আরও উচ্চতায় পৌঁছনোর এবং দেশের প্রতিটি প্রান্তে নিজেদের বার্তা ও সংগঠনকে আরও শক্তিশালী করার প্রস্তুতি নিচ্ছে, তখন এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে হয়েছে।

দীপক ম্হাসকের নতুন দায়িত্বের কথা উল্লেখ করে মালব্য বলেন, তাঁর স্থলাভিষিক্ত হওয়া ম্হাসকেকে তিনি বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছেন। একইসঙ্গে প্রীতি গান্ধী, শিবানন্দ দ্বিবেদী, অলোক ভট্ট এবং অরুণ যাদবকেও শুভেচ্ছা জানান তিনি।

মালব্য আরও বলেন, গত এক দশকে তাঁদের প্রত্যেকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। নতুন নেতৃত্বের অধীনে বিজেপির ডিজিটাল যোগাযোগ আরও নতুন মাইলফলক তৈরি করবে এবং দৃঢ়তা, সৃজনশীলতা ও স্পষ্টতার মাধ্যমে ভারতের জনপরিসরের আলোচনাকে প্রভাবিত করবে বলেও আশা প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়ায় বিজেপির সমর্থক ও অনুসারীদের ধন্যবাদ জানিয়ে মালব্য বলেন, তাঁদের নিষ্ঠা, উদ্যম ও ভাবনায় সমৃদ্ধ এই বৃহৎ সম্প্রদায় কঠিন সময়েও একসঙ্গে থেকেছে এবং ভারতের জনপরিসরের আলোচনার ধরন বদলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

আগামী দিনেও বিজেপি এবং তাঁর উত্তরসূরিদের প্রতি একই রকম অকুণ্ঠ সমর্থন বজায় রাখার জন্য সোশ্যাল মিডিয়া অনুসারীদের আহ্বান জানান মালব্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত আরও উচ্চতায় পৌঁছবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

Releated Posts

টেট বিতর্কে চন্দ্রবাবুকে নিশানা জগনের, কেন্দ্রের কাছে দাবি জানানোয় ৫ শিক্ষককে সাসপেন্ড নিয়ে ক্ষোভ

অমরাবতী, ১৭ আগস্ট (আইএএনএস): কর্মরত শিক্ষকদের শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) থেকে অব্যাহতির দাবিতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে দেখা…

ByByNews Desk Aug 17, 2026

বিহার বিধানসভায় শপথ নিলেন বাঁকিপুরের বিধায়ক প্রশান্ত কিশোর

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): বিহার বিধানসভায় আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন জন সুরাজের নেতা প্রশান্ত কিশোর। সোমবার বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের…

ByByNews Desk Aug 17, 2026

ঝাড়খণ্ডে আন্দোলনের ২৪তম দিন, আজ সরকারের সঙ্গে পড়ুয়াদের চতুর্থ দফা বৈঠক; সমঝোতার আশায় আন্দোলনকারীরা

রাঁচি, ১৭ আগস্ট (আইএএনএস): নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন সোমবার ২৪তম দিনে পড়ল। ঝাড়খণ্ড…

ByByNews Desk Aug 17, 2026

‘ব্যবস্থা ছাড়ছি, ব্যক্তি বা আদর্শ নয়’: ফের বিজেপি সভাপতির কাছে ইস্তফা জমা শেহজাদ পুনাওয়ালার

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): আর্থিক ও ব্যক্তিগত জরুরি পরিস্থিতির কথা উল্লেখ করে ফের বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের…

ByByNews Desk Aug 17, 2026

Leave a Reply

Scroll to Top