News Flash

Image

অসমে বিজেপির বুথ সভাপতি খুন, আটক ৬

গুয়াহাটি, ১৫ আগস্ট (আইএএনএস): অসমের শ্রীভূমি জেলায় নিখোঁজ এক বিজেপি বুথ সভাপতির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম বিকাশ রঞ্জন ধর (৫২)। প্রায় দু’দিন নিখোঁজ থাকার পর অসম-ত্রিপুরা সীমান্তের কাছে তাঁর দেহ উদ্ধার হয়। এই ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছাগলমোয়া গ্রামের বাসিন্দা বিকাশ রঞ্জন ধর গত ১২ আগস্ট মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর তাঁর সঙ্গে পরিবারের সদস্যরা যোগাযোগ করতে না পারায় নিখোঁজ ডায়েরি করা হয়। তদন্তে তাঁর ফোনের কল রেকর্ড খতিয়ে দেখে শুক্রবার জোগীছড়া এলাকার একটি পুকুরের কাছে তাঁর দেহের সন্ধান পায় পুলিশ।

এই ঘটনায় ২৪ ও ৩০ বছর বয়সি দুই ব্যক্তিকে মূল সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে মোট ছয়জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, জেরায় আটক ব্যক্তিদের মধ্যে একজন ধারালো দা দিয়ে বিকাশ রঞ্জন ধরকে হত্যার কথা স্বীকার করেছে। প্রাথমিক তদন্তে এই হত্যাকাণ্ডের পিছনে ব্যক্তিগত শত্রুতার বিষয়টি উঠে এসেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ত্রিনয়ন ভূঁইয়া।

তদন্তের মধ্যেই এক অভিযুক্ত পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করে এবং ধারালো অস্ত্র দিয়ে এক কনস্টেবলকে আক্রমণ করে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে ওই ব্যক্তির বাঁ পায়ে গুলি লাগে। পরে তাকে ফের আটক করা হয়।

বিকাশ রঞ্জন ধরের দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ছাগলমোয়া, বাজারিছড়া-সহ পার্শ্ববর্তী এলাকায় বিক্ষোভ শুরু হয়। কয়েকটি জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পুলিশ জানিয়েছে, উত্তেজনার মধ্যে কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা-এর ১৬৩ ধারায় নিষেধাজ্ঞা জারি করে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং পরবর্তী অশান্তির ঘটনাগুলি নিয়ে তদন্ত চলছে। আটক ব্যক্তিদের পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। তদন্তের অগ্রগতির সঙ্গে আরও তথ্য সামনে আসবে বলে জানা গিয়েছে।

_______ 

Releated Posts

বারবার বন্যার মোকাবিলায় অসমকে আরও সক্ষম করে তোলা সরকারের প্রধান লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৫ আগস্ট (আইএএনএস): বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত অসমকে ভবিষ্যতে পরিস্থিতি মোকাবিলায় আরও সক্ষম করে তোলাই রাজ্য সরকারের প্রধান…

ByByNews Desk Aug 15, 2026

অরুণাচলে হড়পা বান ও ধসে বিপর্যয়, নিখোঁজ ৫ সেনা জওয়ান, মৃত ৪ শ্রমিক

ইটানগর, ১৫ আগস্ট (আইএএনএস): প্রবল বৃষ্টিতে অরুণাচল প্রদেশে হড়পা বান ও ভূমিধসে বড় বিপর্যয়। দিবাং ভ্যালি জেলায় সেনা…

ByByNews Desk Aug 15, 2026

মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ জঙ্গি গ্রেফতার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ইম্ফল, ১৪ আগস্ট (আইএএনএস) : মণিপুরে গত ২৪ ঘণ্টায় একাধিক যৌথ অভিযানে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের ১৩ জন জঙ্গিকে…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

নীরবে সন্ত্রাসী নেটওয়ার্ক বিস্তার করছে একিউআইএস, নজরে ভারতের উত্তর-পূর্বাঞ্চল: রিপোর্ট

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): আল-কায়েদার আঞ্চলিক শাখা আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস) গত কয়েক বছরে ছন্নছাড়া সংগঠন…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

উচ্চশিক্ষায় সুশাসনের লক্ষ্যে ‘হায়ার এডুকেশন কাউন্সিল’ গড়বে অসম

গুয়াহাটি, ১৪ আগস্ট (আইএএনএস): রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও সংগঠিত, স্বচ্ছ ও কাঠামোবদ্ধ করতে ‘অসম স্টেট হায়ার এডুকেশন কাউন্সিল’…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

দেশভাগের ক্ষত কখনও ভুলব না: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৪ আগস্ট (আইএএনএস): ১৯৪৭ সালের দেশভাগের সময় প্রাণ হারানো অসংখ্য মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশভাগের যন্ত্রণা ও…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

অসমে নির্মাণ শ্রমিকদের কল্যাণে ৭৭৩ কোটি টাকা, ৭ লক্ষের বেশি শ্রমিক পাবেন ২২ সুবিধা

গুয়াহাটি, ১৪ আগস্ট (আইএএনএস): নির্মাণ শ্রমিকদের সামাজিক ও আর্থিক সুরক্ষা আরও জোরদার করতে বড়সড় উদ্যোগ নিল অসম সরকার।…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

মণিপুরে ছয় জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র-গুলি

ইম্ফল, ১৩ আগস্ট (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ছয় সদস্যকে…

ByByNews Desk Aug 13, 2026

অসমে বন্যা: ৪৮.৫৫ লক্ষ কেজিরও বেশি চাল বিতরণ, জরুরি খাদ্য সরবরাহ অব্যাহত: হিমন্ত

গুয়াহাটি, ১৩ আগস্ট (আইএএনএস): অসমে চলতি বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে জরুরি খাদ্যসামগ্রীর সরবরাহ অব্যাহত রয়েছে বলে জানালেন…

ByByNews Desk Aug 13, 2026

Leave a Reply

Scroll to Top