News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন
Image

ধর্মনগরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

ধর্মনগর, ১৫ আগস্ট: দেশের অন্যান্য স্থানের সঙ্গে তাল মিলিয়ে ধর্মনগরেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো ৮০তম স্বাধীনতা দিবস। ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউশনের ময়দানে প্রতিবছরের মতো এবারও আয়োজিত হয় স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান। দিবসটিকে কেন্দ্র করে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে মোট ১০টি প্লাটুন অংশগ্রহণ করে। মন্ত্রী সান্ত্বনা চাকমা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং প্লাটুনগুলোর প্যারেড পরিদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক চাঁদনী চন্দন, উত্তর জেলা পুলিশ সুপার অবিনাশ রাই, বিধায়ক জহর চক্রবর্তীসহ প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন বিদ্যালয়ের কচিকাঁচারা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে। নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী বিদ্যালয় ও প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী সান্ত্বনা চাকমা।

Releated Posts

খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন মন্ত্রী অনিমেষ দেববর্মার

খোয়াই, ১৫ আগস্ট: স্বাধীন ভারতের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশের সঙ্গে খোয়াই জেলাতেও যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

যীষ্ণু দেববর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট: মহারাষ্ট্রের রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

মন্ত্রী বিকাশ দেববর্মার সরকারি বাসভবনে মর্যাদায় স্বাধীনতা দিবস পালন

আগরতলা, ১৫ আগস্ট: স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তিতে দেশজুড়ে যখন জাতীয় পতাকার গর্ব ও দেশাত্মবোধের আবেগ, তখন সেই আবহেরই প্রতিফলন…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

তেলিয়ামুড়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

তেলিয়ামুড়া, ১৫ আগস্ট: দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার তেলিয়ামুড়া মহকুমার মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দশমিঘাটের ভগৎ সিং…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

Leave a Reply

Scroll to Top