News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেহাল রাজনগর-পিত্রা সড়ক, ঝুঁকি নিয়ে যাতায়াত সাধারণ মানুষের
Image

বেহাল রাজনগর-পিত্রা সড়ক, ঝুঁকি নিয়ে যাতায়াত সাধারণ মানুষের

আগরতলা, ১ আগস্ট : বাগমা বিধানসভা কেন্দ্রের রাজনগর থেকে পিত্রা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্ষা নামতেই রাস্তার বিভিন্ন অংশ কাদা ও বড় বড় গর্তে পরিণত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল-কলেজের পড়ুয়া, অফিসযাত্রী থেকে শুরু করে অটোচালকরা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। রাস্তার বিভিন্ন অংশে তৈরি হওয়া বড় বড় গর্তের কারণে প্রায়ই অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ছে বলেও দাবি এলাকাবাসীর।

স্থানীয়দের দাবি, প্রায় দুই বছর আগেও এই সড়কে দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছিল। এরপরও গুরুত্বপূর্ণ এই সড়কের স্থায়ী সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।

দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় প্রশাসন ও পঞ্চায়েতের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে এলাকায়। একদিকে উন্নয়নের দাবি, অন্যদিকে গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের এমন বেহাল দশা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় মানুষ ও বিরোধী রাজনৈতিক দলগুলি।

এলাকাবাসীর দাবি, দ্রুত রাজনগর-পিত্রা সড়কটি সরেজমিনে পরিদর্শন করে রাস্তার গর্ত ও জল-কাদার সমস্যা দূর করার পাশাপাশি স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নিতে হবে। নিত্যযাত্রীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কটি চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তাঁরা।

Releated Posts

বিরোধীরা ১০টি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানালেও গুরুত্ব দেয়নি কমিশন: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণকে ঘিরে অনিয়ম ও বুথ দখলের অভিযোগ তুলে প্রায় ১০টি…

ByByNews Desk Sep 29, 2026

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা রক্ষার দাবিতে বিশ্রামগঞ্জে কংগ্রেসের বিক্ষোভ

বিশ্রামগঞ্জ, ২৯ সেপ্টেম্বর: সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে বিশ্রামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি…

ByByNews Desk Sep 29, 2026

সোনামুড়ায় সাড়ে ২৪ লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার, আটক যুবক

সোনামুড়া, ২৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ, কাস্টমস ও পুলিশের যৌথ অভিযানে সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর এলাকা থেকে…

ByByNews Desk Sep 29, 2026

ওয়ারেংবাড়িতে গুলিবিদ্ধ মথার প্রার্থীকে দেখতে জিবিতে সিইএম রুনিয়েল দেববর্মা

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন গোমতী জেলার ওয়াড়ংবাড়িতে গুলিবিদ্ধ ও আহত তিপরা…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top