News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাব্রুম এমএমডি কলেজে এনসিসি ইউনিটের বর্ষব্যাপী কর্মসূচির পর্যালোচনা বৈঠক
Image

সাব্রুম এমএমডি কলেজে এনসিসি ইউনিটের বর্ষব্যাপী কর্মসূচির পর্যালোচনা বৈঠক

সাব্রুম, ১০ আগস্ট: সাব্রুমের মাইকেল মধুসূদন দত্ত কলেজে এনসিসি ইউনিটের গত এক বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার কলেজের স্মার্ট ক্লাসরুমে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ১৫-ত্রিপুরা এনসিসি-র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট রোহন গুপ্ত, এমএমডি কলেজের এনসিসি উইং ইন-চার্জ ড. তপন শীল, অধ্যাপিকা শ্রীমতি সংগীতা রাংখল, কলেজের অধ্যাপক-অধ্যাপিকারা এবং এনসিসি ইউনিটের সমস্ত ক্যাডেট।

অনুষ্ঠানে পৌরোহিত্য করেন কলেজের অধ্যক্ষ ড. অনুপম গুহ। চারাগাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট রোহন গুপ্তসহ উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলকে স্বাগত জানান অধ্যাপিকা সংগীতা রাংখল। এরপর কলেজের এনসিসি ইউনিটের গত এক বছরের বিভিন্ন কর্মকাণ্ড ও কর্মসূচির বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেন এনসিসি উইং ইন-চার্জ ড. তপন শীল।

এদিন বক্তব্য রাখতে গিয়ে ১৫-ত্রিপুরা এনসিসি-র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট রোহন গুপ্ত কলেজের এনসিসি ইউনিটের বিভিন্ন কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এনসিসির মূল লক্ষ্য হলো স্কুল ও কলেজ স্তরের শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম, নেতৃত্বের গুণাবলি এবং সেবামূলক মানসিকতা গড়ে তোলা। এটি একটি স্বেচ্ছাসেবী যুব সংগঠন, যেখানে সামরিক ধাঁচে তরুণ-তরুণীদের শারীরিক ও মানসিক প্রশিক্ষণ দেওয়া হয়। তিনি কলেজের আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে এনসিসির কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

কলেজের অধ্যক্ষ ড. অনুপম গুহ তাঁর বক্তব্যে মাইকেল মধুসূদন দত্ত কলেজের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। তিনি জানান, ১৯৮৭ সালের ২৪ সেপ্টেম্বর সাব্রুম বয়েজ স্কুলের হলঘরে কলেজের পথচলা শুরু হয়েছিল। বর্তমানে কলেজের পরিধি অনেকটাই বিস্তৃত হয়েছে। তিনি বলেন, গত বছর ঠিক এই দিনেই কলেজের ছাত্রছাত্রীদের বহু প্রতীক্ষিত এনসিসি ইউনিটের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছিল। আর চলতি বছরেই প্রথমবারের মতো কলেজের এনসিসি ইউনিট সাব্রুম মহকুমাভিত্তিক ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের কুচকাওয়াজে অংশগ্রহণ করবে।

এদিন অধ্যক্ষ উপস্থিত ক্যাডেটদের এনসিসির বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি কলেজের শ্রীবৃদ্ধিতে নিজেদের ভূমিকা পালনের আহ্বান জানান।

বৈঠক শেষে কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট রোহন গুপ্ত কলেজের এনসিসি ক্যাডেটদের সঙ্গে সরাসরি আলাপচারিতায় অংশ নেন। এ সময় ক্যাডেটদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top