News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ব্যারিকেড ভাঙতে গিয়ে আহত বাম নেতা, হাসপাতালে ছুটে গেলেন মানিক সরকার
Image

ব্যারিকেড ভাঙতে গিয়ে আহত বাম নেতা, হাসপাতালে ছুটে গেলেন মানিক সরকার

আগরতলা, ১০ আগস্ট: বামেদের ‘জেল ভরো’ আন্দোলনে পুলিশের ব্যারিকেড ভাঙতে গিয়ে আহত হলেন শ্রমিক নেতা তথা আগরতলা পুরনিগমের প্রাক্তন ডেপুটি মেয়র সমর চক্রবর্তী। তাঁর বুড়ো আঙুলের মাথার একটি অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাসপাতালে ছুটে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন পলিটব্যুরো সদস্য মানিক সরকার।

আন্দোলন চলাকালীন সমর চক্রবর্তীর ডান হাতের বুড়ো আঙুলে গুরুতর চোট লাগে। তাঁর বুড়ো আঙুলের মাথার একটি অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। পরে অ্যাম্বুলেন্সে করে তাঁকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
এদিকে, সমর চক্রবর্তী হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে তাঁকে দেখতে ছুটে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। হাসপাতালে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন মানিক সরকার এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক সরকার বলেন, হাসপাতালে চিকিৎসকরা প্রাথমিকভাবে রক্তপাত বন্ধ করার চেষ্টা করেছেন। ওষুধ দেওয়ার পর আপাতত ব্যথা কিছুটা কমেছে। তবে আঙুলের গুরুতর চোটের কারণে প্লাস্টিক সার্জারি করানোর বিষয়েও চিকিৎসকদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। মানিক সরকার আরও জানান, সমর চক্রবর্তীকে কেউ আঘাত করেননি। পুলিশের ব্যারিকেড ভাঙার সময়ই তিনি আহত হয়েছেন।

Releated Posts

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026

ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইকে উত্তর ত্রিপুরার জল সংরক্ষণ উদ্যোগের প্রদর্শন

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইক ২০২৬-এ উত্তর ত্রিপুরা জেলার জল সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ তুলে ধরা…

ByByReshmi Debnath Sep 24, 2026

নারাউড়া এলাকায় বিশাল অজগর উদ্ধার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: বিশালগড়ের নারাউড়া এলাকা থেকে উদ্ধার হল বিশাল আকারের একটি অজগর সাপ। বৃহস্পতিবার দুপুরে এলাকায় অজগরটি…

ByByReshmi Debnath Sep 24, 2026

জিএপি তহবিল বন্ধে বছরে প্রায় ৪,০০০ কোটি টাকার আর্থিক ক্ষতি: অর্থমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশের পর রাজ্যগুলির জন্য গ্যাপ অ্যাসিস্ট্যান্স ফর স্টেটস বা জিএপি তহবিল বন্ধ…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top