News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভারত ছাড়ো আন্দোলনের স্মরণে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কর্মসূচি
Image

ভারত ছাড়ো আন্দোলনের স্মরণে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কর্মসূচি

আগরতলা, ৯ আগস্ট: ১৯৪২ সালের ৯ আগস্ট মহাত্মা গান্ধীর আহ্বানে শুরু হয়েছিল ঐতিহাসিক ‘ভারত ছাড়ো আন্দোলন’। সেই ঐতিহাসিক আন্দোলনের স্মৃতিকে স্মরণ করে রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনের সামনে কর্মসূচির সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এরপর প্রদেশ কংগ্রেস ও বিভিন্ন শাখা সংগঠনের পতাকা উত্তোলন করেন দলীয় নেতৃত্বরা।

পরে দলীয় নেতৃত্বরা গান্ধীঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর স্মৃতিবেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য এবং স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীর ভূমিকা স্মরণ করেন তাঁরা।

কর্মসূচি সম্পর্কে বলেন গিয়ে  বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, ৯ আগস্ট ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনেই মহাত্মা গান্ধী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ‘ভারত ছাড়ো আন্দোলন’-এর ডাক দিয়েছিলেন।

তিনি বলেন, আজকের সময়েও কংগ্রেসের কাছে অহিংস আন্দোলনের আদর্শ অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁর দাবি, বর্তমানে শাসকের হাতে বন্দুক নেই, তবে রাষ্ট্রীয় শক্তি রয়েছে। পরিস্থিতি ভিন্ন হলেও এই শক্তি বিভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে। এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ ও অহিংস পদ্ধতিতে গণতান্ত্রিকভাবে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক আদর্শকে সামনে রেখে গণতন্ত্র, শান্তি ও অহিংসার পথে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও দেওয়া হয় এদিনের কর্মসূচি থেকে।

Releated Posts

ধর্মনগর কলেজে ‘গো-ব্যাক’ স্লোগান ঘিরে উত্তেজনা, ছাত্রনেতার বাবাকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ সেপ্টেম্বর: ত্রিপুরার ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে বিজেপি নেত্রী বর্ণালী গোস্বামীর উপস্থিতিকে কেন্দ্র করে এবিভিপি-র…

ByByReshmi Debnath Sep 23, 2026

‘রাজ্যে নির্বাচনের পরিবেশ নেই, নির্বাচন কমিশন শাসক দলের পক্ষে কাজ করছে’—অভিযোগ আশিস সাহার

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হল প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায়…

ByByReshmi Debnath Sep 23, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, গণ্ডাছড়া, ২৩ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে গণ্ডাছড়ায় নির্বাচনী প্রচারে নামল সিপিআইএম। বুধবার সিপিআইএম গণ্ডাছড়া…

ByByReshmi Debnath Sep 23, 2026

ভিলেজ কাউন্সিলের নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে খোয়াই জেলার দুই ব্লক সফরে রাজ্য নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্য…

ByByReshmi Debnath Sep 23, 2026
Scroll to Top