News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় চালু হচ্ছে আরও ৬টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়, কেন্দ্রের সহযোগিতায় জোরদার হবে উপজাতি শিক্ষাব্যবস্থা
Image

ত্রিপুরায় চালু হচ্ছে আরও ৬টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়, কেন্দ্রের সহযোগিতায় জোরদার হবে উপজাতি শিক্ষাব্যবস্থা

আগরতলা, ৮ আগস্ট: ত্রিপুরায় আরও ছয়টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় চালুর উদ্যোগে কেন্দ্রীয় সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন রাজ্যের উপজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী জুয়াল ওরামের সঙ্গে সাক্ষাৎ করে এই সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

বৈঠক প্রসঙ্গে বিকাশ দেববর্মা বলেন, ত্রিপুরায় নতুন ছয়টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রকের অনুমোদন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে রাজ্যের উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে শিক্ষার পরিকাঠামো আরও শক্তিশালী হবে।

মন্ত্রী জানান, ইএমআরএস পরিধি সম্প্রসারিত হলে উপজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য মানসম্মত শিক্ষা ও উন্নত আবাসিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। একইসঙ্গে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের কাছে উচ্চমানের শিক্ষার সুযোগ আরও সহজলভ্য হবে।

বিকাশ দেববর্মা বলেন, কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী জুয়াল ওরামজির সঙ্গে সাক্ষাৎ করে ত্রিপুরায় ছয়টি নতুন একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের কার্যক্রম চালুর ক্ষেত্রে মন্ত্রকের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাতে পেরে আমি সম্মানিত।”

তিনি আরও বলেন, কেন্দ্রের এই অনুমোদন ত্রিপুরায় ইএমআরএস নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি উপজাতি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং রাজ্যের শিক্ষা পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বৈঠকে উপজাতি কল্যাণমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার রেসিডেনশিয়াল এডুকেশনাল ইনস্টিটিউশনস সোসাইটি-এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাপস রঞ্জন ভৌমিক এবং ত্রিপুরা হাউজিং বোর্ডের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার মদন গোপাল মোদক।

Releated Posts

ধর্মনগর কলেজে ‘গো-ব্যাক’ স্লোগান ঘিরে উত্তেজনা, ছাত্রনেতার বাবাকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ সেপ্টেম্বর: ত্রিপুরার ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে বিজেপি নেত্রী বর্ণালী গোস্বামীর উপস্থিতিকে কেন্দ্র করে এবিভিপি-র…

ByByReshmi Debnath Sep 23, 2026

‘রাজ্যে নির্বাচনের পরিবেশ নেই, নির্বাচন কমিশন শাসক দলের পক্ষে কাজ করছে’—অভিযোগ আশিস সাহার

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হল প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায়…

ByByReshmi Debnath Sep 23, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, গণ্ডাছড়া, ২৩ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে গণ্ডাছড়ায় নির্বাচনী প্রচারে নামল সিপিআইএম। বুধবার সিপিআইএম গণ্ডাছড়া…

ByByReshmi Debnath Sep 23, 2026

ভিলেজ কাউন্সিলের নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে খোয়াই জেলার দুই ব্লক সফরে রাজ্য নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্য…

ByByReshmi Debnath Sep 23, 2026
Scroll to Top