News Flash

  • Home
  • দিনের খবর
  • জেন জে-দের কণ্ঠরোধ না করে ভালো কাজ করুন: মোদি সরকারকে কেজরিওয়ালের পরামর্শ
Image

জেন জে-দের কণ্ঠরোধ না করে ভালো কাজ করুন: মোদি সরকারকে কেজরিওয়ালের পরামর্শ

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): ছাত্র আন্দোলনকে ঘিরে কেন্দ্রের বিরুদ্ধে ফের সরব হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার তিনি অভিযোগ করেন, মোদি সরকার দেশের যুবসমাজকে ভয় পাচ্ছে এবং তাদের কণ্ঠস্বর স্তব্ধ করার জন্য নতুন নতুন উপায় বের করছে।

একটি ভিডিও ব্লগে কেজরিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরামর্শ দেন, দেশের যুবকদের আওয়াজ দমন করার পরিবর্তে উন্নয়নমূলক ও উল্লেখযোগ্য কাজের দিকে মনোযোগ দিতে।

কেজরিওয়ালের দাবি, সরকার এমন একটি নতুন আইন এনেছে, যার মাধ্যমে সরকারের কাজকর্মের সমালোচনা বা বিরোধিতা করে কোনও সামাজিক মাধ্যম পোস্ট, ভিডিও বা লেখা প্রকাশ হলে তা সরকারের নির্দেশে সরিয়ে ফেলতে হবে।

তিনি বলেন, “সরকার যদি কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে কোনও পোস্ট, প্রবন্ধ বা ভিডিও মুছে ফেলতে বলে, তাহলে সেটি তিন ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। এর অর্থ হল, পেপার লিক, ইথানল মিশ্রণ বা সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বললে সেই পোস্ট কয়েক ঘণ্টার মধ্যেই মুছে দেওয়া হবে।”

আপ প্রধানের অভিযোগ, এই ব্যবস্থার ফলে প্রধানমন্ত্রী বা এনডিএ সরকারের বিরুদ্ধে কথা বলার অধিকারও সীমিত হয়ে যাবে।

তিনি আরও বলেন, “কিন্তু ক্ষমতায় থাকা ব্যক্তিরা মনে করেন, তারা তরুণ ছাত্রছাত্রীদের, এমনকি ছাত্রীদেরও অপমান, হেনস্থা বা আক্রমণ করতে পারেন, অথচ তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না।”

কেজরিওয়াল দাবি করেন, এটি দেশের যুবসমাজের কণ্ঠস্বর দমন করার স্পষ্ট চেষ্টা। তাঁর মতে, যন্তর মন্তরের বিক্ষোভ গত দশ বছরে জমে থাকা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।

তিনি অভিযোগ করেন, ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, মহিলাদের অপমান করা হয়েছে এবং প্রতিবাদের আওয়াজ থামানোর চেষ্টা করা হয়েছে। তাঁর কথায়, “এটি সঠিক পদ্ধতি নয়।”

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কেজরিওয়াল বলেন, “মানুষকে ভয় দেখানো এবং তাদের কণ্ঠস্বর দমন করার পরিবর্তে ভালো কাজ করুন, মানুষ নিজেরাই আপনার প্রশংসা করবে।”

তিনি সতর্ক করে বলেন, সরকার যদি নিজেদের অবস্থান পরিবর্তন না করে, তাহলে যুবসমাজের মধ্যে ক্ষোভ আরও বাড়তে থাকবে।

কেজরিওয়ালের বক্তব্য, “দেশের যুবকদের কণ্ঠ যত বেশি দমন করবেন, তাদের ক্ষোভ ততই বাড়বে।”

।।।।।।

Releated Posts

ই-কোর্টস মিশন মোড প্রকল্পে দ্রুত হচ্ছে মামলার নিষ্পত্তি, বদলাচ্ছে দেশের বিচার ব্যবস্থা

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): ই-কোর্টস মিশন মোড প্রকল্প ভারতের কাগজ-নির্ভর বিচার ব্যবস্থাকে ডিজিটাল, স্বচ্ছ এবং সহজে অনুসরণযোগ্য বিচার…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

গুজরাটে ১.২০ কোটি টাকার বেশি মদ বাজেয়াপ্ত, রাজস্থানের দুই ব্যক্তি গ্রেফতার

বানাসকাঁঠা, ৭ আগস্ট (আইএএনএস): গুজরাট পুলিশের স্টেট মনিটরিং সেল রাজ্যের বানাসকাঁঠা জেলায় একটি বড় অভিযানে ১.২০ কোটি টাকারও…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

গোবর্ধন প্রকল্পে ৪০ হাজার কোটি টাকার আমদানি কমবে, তৈরি হবে ১.৫ লক্ষ কর্মসংস্থান: কেন্দ্র

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): কেন্দ্রের সদ্য ঘোষিত গোবর্ধন প্রকল্প দেশের প্রাকৃতিক গ্যাস আমদানির নির্ভরতা কমিয়ে ৪০ হাজার কোটি…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

বিদেশ থেকে ডলার-সোনা পাঠানোর প্রলোভন, ১.৪৬ লক্ষ টাকার সাইবার প্রতারণা চক্র ভাঙল দিল্লি পুলিশ; নাইজেরিয়ার নাগরিক-সহ গ্রেফতার ৪

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): বিদেশ থেকে ডলার ও সোনা ভর্তি পার্সেল পাঠানোর প্রলোভন দেখিয়ে ১ লক্ষ ৪৬ হাজার…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

সীমানা পুনর্নির্ধারণ বিলে কংগ্রেসের সমর্থন চাইল কেন্দ্র, রাহুল গান্ধীর সঙ্গে কথা কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ৬ আগস্ট(আইএএনএস): সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) বিল নিয়ে বিরোধীদের সমর্থন আদায়ের চেষ্টা জোরদার করল কেন্দ্র। বৃহস্পতিবার সংসদীয় বিষয়ক…

ByBySandeep Biswas Aug 6, 2026

ঝাড়খণ্ডের দলমা জঙ্গলে বড় মাওবাদী নাশকতার ছক ভেস্তে দিল যৌথবাহিনী, গ্রেফতার ৩, উদ্ধার বিপুল অস্ত্রভাণ্ডার

সেরাইকেলা-খরসাওয়ান (ঝাড়খণ্ড), ৬ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের সেরাইকেলা-খরসাওয়ান জেলার দলমা জঙ্গল এলাকায় বড়সড় মাওবাদী নাশকতার ছক ভেস্তে দিয়েছে নিরাপত্তা…

ByByNews Desk Aug 6, 2026

হরিয়ানায় থানার সামনেই গুলিবৃষ্টি, গ্যাংওয়ারের জেরে জখম ৭

চণ্ডীগড়, ৬ আগস্ট (আইএএনএস): হরিয়ানার চরখি দাদরি শহরে বৃহস্পতিবার দিনের আলোয় থানার সামনেই দুঃসাহসিক গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByNews Desk Aug 6, 2026

মসজিদ থেকে লাউডস্পিকার অপসারণ নিয়ে সরব বিরোধীরা, ‘সাম্প্রদায়িক রাজনীতি’র অভিযোগ; শব্দদূষণ রুখতেই ব্যবস্থা বলে বিজেপি

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের একাধিক মসজিদ থেকে পুলিশের লাউডস্পিকার অপসারণের ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু…

ByByNews Desk Aug 6, 2026

ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন নিয়ে হেমন্ত সরকারের পাশে কংগ্রেস, ‘আলোচনাতেই সমাধান’

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের (জেএসএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের…

ByByNews Desk Aug 6, 2026

Leave a Reply

Scroll to Top