News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশালগড়ে ফের ছিনতাইয়ের অভিযোগ, তিন যুবককে মারধরের পর নগদ টাকা ও মোবাইল লুট; তদন্তে পুলিশ
Image

বিশালগড়ে ফের ছিনতাইয়ের অভিযোগ, তিন যুবককে মারধরের পর নগদ টাকা ও মোবাইল লুট; তদন্তে পুলিশ

বিশালগড়, ৬ আগস্ট: বিশালগড়ে অপরাধমূলক ঘটনার অভিযোগ যেন থামছেই না। সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই ও অপহরণসহ একাধিক ঘটনায় বারবার শিরোনামে উঠে এসেছে এই এলাকা। ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগও ক্রমশ বাড়ছে।

এরই মধ্যে বুধবার গভীর রাতে বিশালগড় থানাধীন লস্করচৌমুহনী এলাকায় দুঃসাহসিক ছিনতাইয়ের অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, একটি অল্টো গাড়ি (নং: টিআর ০১ – এএন – ০২২৬) আটকে তিন যুবককে মারধর করে তাদের কাছ থেকে নগদ অর্থ ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা। পাশাপাশি গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ।
আক্রান্তরা হলেন ইসমাইল মিয়া, নাজমুল হোসেন এবং আরিফ হোসেন।

তাঁদের দাবি, মামার বাড়িতে যাওয়ার পথে গাড়ির তেল শেষ হয়ে যাওয়ায় লস্করচৌমুহনী এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন তারা। সেই সময় একটি ইকো গাড়িতে করে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেখানে এসে তাঁদের পরিচয় জানতে চান। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে তিন যুবককে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। এরপর মাথায় পিস্তল ঠেকিয়ে তাঁদের কাছ থেকে নগদ অর্থ ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। হামলায় দুই যুবক গুরুতর আহত হন। ঘটনার পর এক যুবককে কিছু সময়ের জন্য খুঁজে পাওয়া যাচ্ছিল না বলেও অভিযোগ ওঠে, যা এলাকায় আতঙ্কের সৃষ্টি করে।
খবর পেয়ে বিশালগড় থানার ওসি বিজয় দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিশালগড়ে ধারাবাহিকভাবে চুরি, ছিনতাই ও অপহরণের অভিযোগ সামনে আসায় এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। তবে এই ঘটনার অভিযোগগুলির সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতেই পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026

৪০ লক্ষ টাকা সহ আটক ৫ জন, কমলপুরে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পুলিশের নাকা চেকিং চলাকালীন সন্দেহভাজন একটি বোলেরো গাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায়…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top