News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান
Image

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ নিলেন বিধায়ক তথা বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়। যোগদান সভা, নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনভর দলীয় কার্যক্রম সম্পন্ন হয়।
দিনের প্রথম কর্মসূচি হিসেবে বিকেল প্রায় ৪টায় দাতারাম বাজার এলাকায় আয়োজিত এক যোগদান সভায় অংশ নেন অভিষেক দেবরায়। দলীয় সূত্রের দাবি, বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা ১৬টি পরিবারের মোট ৬৭ জন ভোটার এদিন বিজেপিতে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান তিনি।
সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক দেবরায় বিজেপির আদর্শ, নীতি এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এরপর বিকেল প্রায় ৫টায় জোয়ালি খামার এলাকায় নবনির্মিত বিজেপির একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। ফিতা কেটে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনের পর কর্মী-সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে স্থানীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা প্রায় ৬টায় সিমসিমা এলাকায় আরও একটি নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন প্রদেশ বিজেপি সভাপতি। এ সময় তিনি বলেন, তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ভবিষ্যতেও এ ধরনের সাংগঠনিক উদ্যোগ অব্যাহত থাকবে।
এদিনের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক রথীন্দ্র জমাতিয়া, গোমতী জেলার সহ-সভাপতি উত্তম দে, ৩২ মাতাবাড়ি মণ্ডলের সভাপতি বিশ্বজিৎ মারাক, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাসসহ দলের অন্যান্য নেতৃত্ব। এছাড়াও স্থানীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতিতে কর্মসূচিগুলি সম্পন্ন হয়।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী দিনগুলিতেও সংগঠন বিস্তার এবং জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচির আয়োজন করা হবে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top