News Flash

  • Home
  • বিদেশ
  • হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচলের জন্য অন্তর্বর্তী রুট নিয়ে ওমানের সঙ্গে চূড়ান্ত পর্যায়ে আলোচনা: ইরান
Image

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচলের জন্য অন্তর্বর্তী রুট নিয়ে ওমানের সঙ্গে চূড়ান্ত পর্যায়ে আলোচনা: ইরান

তেহরান, ৩ আগস্ট (আইএএনএস): হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে একটি ‘অন্তর্বর্তী’ সামুদ্রিক রুট নির্ধারণের লক্ষ্যে ওমানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে ইরান। সোমবার এক সাংবাদিক বৈঠকে এ কথা জানান ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘায়ি।

তিনি বলেন, আলোচনায় এমন একটি মধ্যবর্তী রুট তৈরির বিষয়টি গুরুত্ব পাচ্ছে, যা ওমানের জলসীমা দিয়ে যাওয়া দক্ষিণের রুট এবং ইরানের আঞ্চলিক জলসীমা দিয়ে যাওয়া উত্তরের রুটের মাঝামাঝি অবস্থান করবে। এই রুটটি সাময়িকভাবে ব্যবহার করা হবে, যতক্ষণ না স্থায়ী রুট নির্ধারণ করা হচ্ছে।

বাঘায়ি জানান, আলোচনাটি একাধিক পৃথক রুট নয়, বরং যাতায়াতের জন্য একটি দ্বিমুখী করিডর গড়ে তোলার ওপরই কেন্দ্রীভূত। তাঁর দাবি, হরমুজ প্রণালিতে বর্তমান পরিস্থিতির জন্য ইরান ও ওমানের মধ্যে কোনও মতবিরোধ দায়ী নয়, বরং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘সামরিক আগ্রাসন’-ই এর কারণ। তিনি আরও বলেন, ওয়াশিংটন তাদের ‘শত্রুতামূলক’ পদক্ষেপ অব্যাহত রাখলে প্রণালির বর্তমান অবস্থার পরিবর্তন হবে না।

রবিবার তেহরানে মন্ত্রিসভার বৈঠকে ইরানের বিদেশমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচিও জানান, ওমানের সঙ্গে এ সংক্রান্ত আলোচনা শেষ পর্যায়ে রয়েছে।

এদিকে, ইউক্রেনের সাম্প্রতিক হামলায় একটি ইরানি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় কিয়েভকে জবাবদিহির মুখে দাঁড় করাতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন বাঘায়ি। গত ২৫ জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছিলেন, ইউক্রেনীয় বাহিনী কাস্পিয়ান সাগরে একটি রুশ যুদ্ধজাহাজ এবং ইরান-সংযুক্ত সামরিক সরঞ্জাম বহনকারী কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার জানান, সোমবার বিকেল থেকেই ইরানের সঙ্গে আলোচনা শুরু হবে। তাঁর দাবি, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই) এবং কাতার সম্ভাব্য সামরিক হামলা থেকে বিরত থাকার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে, কারণ তারা মনে করছে একটি সমঝোতার সম্ভাবনা রয়েছে।

ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালি নিয়ে একটি চুক্তির সম্ভাবনা রয়েছে এবং এরপর ইরানের পারমাণবিক কর্মসূচি বা ‘ডি-নিউক্লিয়ারাইজেশন’ নিয়েও সমঝোতা হতে পারে। তাঁর দাবি, ইরানও যুক্তরাষ্ট্রকে পরিকল্পিত হামলা থেকে সরে আসার অনুরোধ জানিয়েছে এবং বর্তমানে দুই দেশ আলোচনার পথেই এগোচ্ছে।

Releated Posts

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top