News Flash

  • Home
  • দিনের খবর
  • বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী
Image

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫ মিনিটে সমস্তিপুর-সাহারসা প্যাসেঞ্জার ট্রেনে (৬৩৩৪৪) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ট্রেনের মাঝামাঝি অংশে থাকা ইঞ্জিনের কাছে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তিনটি বগিতে ছড়িয়ে পড়ে। তবে সময়মতো যাত্রীদের সরিয়ে নেওয়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীদের মতে, মুহূর্তের মধ্যে ঘন ধোঁয়া ও দাউদাউ করে জ্বলতে থাকা আগুনে স্টেশন চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনে থাকা যাত্রীরা আগুন দেখতে পেয়েই দ্রুত বগি থেকে নেমে নিরাপদ স্থানে চলে যান।

সাহারসার বাসিন্দা যাত্রী সঞ্জয় কুমার জানান, প্রথমে তিনি বগির নিচ থেকে তীব্র তাপ অনুভব করেন। বিষয়টি দেখতে নেমে আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে অন্য যাত্রীদের সতর্ক করেন। আরেক যাত্রী রাজু কুমার জানান, মানসি স্টেশন থেকে ট্রেনে ওঠার পর সিমরি বখতিয়ারপুরে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনের কাছে ছোট আগুন দেখা যায়, যা অল্প সময়ের মধ্যেই বড় আকার ধারণ করে।

খবর পেয়ে একাধিক দমকলের ইঞ্জিন, রেল আধিকারিক এবং স্থানীয় প্রশাসনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও ঘটনায় রেল চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়।

স্টেশন সুপারিনটেনডেন্ট সঞ্জয় কুমার সাজ্জন জানান, এই ঘটনার জেরে কোসি এক্সপ্রেস (সাহারসা-পাটনা), জানকি এক্সপ্রেস (মানিহারি-জয়নগর), সাহারসা-সমস্তিপুর প্যাসেঞ্জার এবং শ্রাবণী স্পেশাল (সাহারসা-দেওঘর)-সহ একাধিক ট্রেন বিলম্বিত হয়।

প্রাথমিকভাবে শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে রেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত তিনটি বগির ক্ষয়ক্ষতির পরিমাণও খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top