News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আদালতের নির্দেশে ভগবান ঠাকুর চৌমুহনী এলাকায় রাস্তার পাশের মাংসের দোকান উচ্ছেদ, অভিযানচালাল আগরতলা পুরনিগম
Image

আদালতের নির্দেশে ভগবান ঠাকুর চৌমুহনী এলাকায় রাস্তার পাশের মাংসের দোকান উচ্ছেদ, অভিযানচালাল আগরতলা পুরনিগম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই:  আদালতের নির্দেশ কার্যকর করতে রাজধানীর ভগবান ঠাকুর চৌমুহনী এলাকায় রাস্তার পাশের অবৈধভাবে গড়ে ওঠা মাংসের দোকান উচ্ছেদে অভিযান চালাল আগরতলা পুরনিগম। শুক্রবার বিকেলে পুরনিগমের টাস্ক ফোর্স এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

জানা গেছে, আদালতের নির্দেশ অনুযায়ী রাস্তার ধারে পরিচালিত মাংসের দোকানগুলির বিরুদ্ধে এই অভিযান শুরু করা হয়। অভিযানের সময় ভগবান ঠাকুর চৌমুহনী এলাকার একাধিক মাংসের দোকান উচ্ছেদ করে দেয় পুরনিগমের টাস্ক ফোর্স।

পুরনিগম সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থ, যান চলাচলের সুবিধা এবং আদালতের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতেও শহরের বিভিন্ন এলাকায় এ ধরনের উচ্ছেদ অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে বলেও জানানো হয়েছে।
অভিযানকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হলেও পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। পুরনিগমের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আইন মেনে নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top