News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব
Image

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের ৮ টাউন বড়দোয়ালী এলাকার ৩৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক বিশেষ শ্রবণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য-সহ বিজেপির অন্যান্য নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী প্রতি বারের মতো এবারও ‘মন কি বাত’-এ দেশের উন্নয়ন, জনকল্যাণমূলক উদ্যোগ এবং যুবসমাজের অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেছেন। তিনি বলেন, দেশের সামগ্রিক অগ্রগতির পাশাপাশি তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও প্রধানমন্ত্রীর বক্তব্যে বিশেষভাবে প্রতিফলিত হয়েছে।

সাংসদ আরও বলেন, এবারের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ত্রিপুরার ঐতিহ্যবাহী জনজাতীয় বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর সংরক্ষণ ও প্রসারের বিষয়টি গোটা দেশের সামনে তুলে ধরেছেন। এর মাধ্যমে ত্রিপুরার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য জাতীয় স্তরে নতুন করে পরিচিতি লাভ করেছে বলে মন্তব্য করেন তিনি। এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়াও এদিন প্রধানমন্ত্রীর নিজ বক্তব্যে, ভোকাল ফর লোকাল এবং খাদি কাপড় ব্যবহারের প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন বলে জানিয়েছেন সাংসদ।

Releated Posts

লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে তিপরা মথার বিজয় মিছিল

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারের ওপর হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত

বিশ্রামগঞ্জ, ৯ সেপ্টেম্বর: বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন অফিসের সামনে দুই ঠিকাদারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অবশেষে দুই…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top