News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি
Image

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, এসএফআইয়ের রাজ্য সম্পাদকসহ সিপিআই(এম)-এর অন্যান্য নেতৃত্ব ও ছাত্র সংগঠনের কর্মীরা।

জিতেন্দ্র চৌধুরী দাবি করেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদীর সরকার গঠনের পর দেশে অরাজকতা চলছে। ছাত্র ছাত্রীদের ভবিষ্যত অন্ধকারের দিকে ঢেলে দিয়েছে। ফলে, দেশজুড়ে ছাত্র ও যুবসমাজের দীর্ঘ আন্দোলনের চাপেই কেন্দ্র সরকার শিক্ষামন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। শিক্ষা ব্যবস্থায় অনিয়ম, বিশেষ করে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে গত এক মাস ধরে দেশজুড়ে ছাত্র আন্দোলন চলছিল বলে জানান তাঁরা।

তাঁর অভিযোগ, গত কয়েক বছরে একের পর এক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশের শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। যোগ্যতা ও মেধার ভিত্তিতে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার দাবিতে ছাত্র সংগঠনগুলি ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছে। দেশের ছাত্র-যুবসমাজের ঐক্যবদ্ধ আন্দোলনই গণতান্ত্রিকভাবে দাবি আদায়ের অন্যতম শক্তিশালী মাধ্যম।

Releated Posts

লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে তিপরা মথার বিজয় মিছিল

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারের ওপর হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত

বিশ্রামগঞ্জ, ৯ সেপ্টেম্বর: বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন অফিসের সামনে দুই ঠিকাদারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অবশেষে দুই…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top