News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আমবাসায় ছড়া থেকে উদ্ধার মানব কঙ্কাল, চাঞ্চল্য এলাকাজুড়ে
Image

আমবাসায় ছড়া থেকে উদ্ধার মানব কঙ্কাল, চাঞ্চল্য এলাকাজুড়ে

আগরতলা, ২৫ জুলাই: ধলাই জেলার আমবাসার নতুন পল্লী এলাকায় একটি ছড়া থেকে মানব কঙ্কাল উদ্ধারের ঘটনায় শনিবার সকালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নতুন পল্লী এলাকার চান্দ্রাই ছড়া সংলগ্ন একটি জমিতে কাজ করার সময় শ্রমিকদের নজরে আসে কঙ্কালটি। পরে বিষয়টি জমির মালিক খগেশ দেবনাথকে জানানো হলে তিনি সঙ্গে সঙ্গে আমবাসা থানায় খবর দেন।

খবর পেয়ে আমবাসা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে উপস্থিত হন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন দাস। পরে বিষয়টি মহকুমা পুলিশ আধিকারিককে জানানো হলে ঘটনাস্থলে ছুটে আসেন ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক কিশোর উঁচুই। পাশাপাশি ডি সি এম পূজা রিয়াং, ফরেনসিক বিশেষজ্ঞ দল এবং ধলাই জেলা হাসপাতালের চিকিৎসকরাও ঘটনাস্থলে পৌঁছান।

ডি সি এম-এর উপস্থিতিতে ফরেনসিক টিম মানব কঙ্কালটির প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে। ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনাও সংগ্রহ করা হয়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক কিশোর উঁচুই জানান, শনিবার সকালে নতুন পল্লী এলাকার চান্দ্রাই ছড়া থেকে একটি মানব কঙ্কাল উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, প্রায় এক মাস আগে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। দেহে কোনো মাংস না থাকায় ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন জলে পড়ে থাকার কারণে বা জলের স্রোতে তা ধুয়ে গেছে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে এটি একজন পুরুষের কঙ্কাল বলে মনে হচ্ছে। তবে কঙ্কালটির পরিচয়, মৃত্যুর প্রকৃত কারণ এবং এটি কীভাবে সেখানে এল, তা ফরেনসিক পরীক্ষার রিপোর্ট ও তদন্তের পরই নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।

ঘটনার পর গোটা নতুন পল্লী এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চালিয়ে যাচ্ছে আমবাসা থানার পুলিশ।

Releated Posts

নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইন বসে যাওয়ায় ব্যাহত ত্রিপুরার রেল পরিষেবা, একাধিক ট্রেনের সময় পরিবর্তন

আগরতলা, ২৫ জুলাই: নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইনে বসে যাওয়ার সমস্যার কারণে লামডিং–বদরপুর হিল সেকশনে ট্রেন চলাচল ব্যাহত…

ByByNews Desk Jul 25, 2026

শংকরপুর এলাকার উন্নয়ন খতিয়ে দেখতে পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ২৫ জুলাই: জোলাইবাড়ি বিধানসভা এলাকার শংকরপুর অঞ্চলের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে শনিবার মহুরীপুর আর.এফ. গ্রাম…

ByByNews Desk Jul 25, 2026

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ২৫ জুলাই :  উদয়পুরের দাতারাম এলাকার ১৮ বছর বয়সী তাহিমা আক্তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের দাবিতে…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মনগরে ছাত্র ও নাগরিকদের বিক্ষোভ, অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক বিতর্ক

ধর্মনগর, ২৫ জুলাই: দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর কথিত হামলার প্রতিবাদে শনিবার ধর্মনগরে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।…

ByByNews Desk Jul 25, 2026

Leave a Reply

Scroll to Top