News Flash

Image

এসির তার চুরির অভিযোগে আটক চার

আগরতলা, ২৪ জুলাই: রাজধানীর সূর্য চৌমুহনী সংলগ্ন খোশবাগান এলাকায় বেশ কিছুদিন ধরেই চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কে ছিলেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে বিভিন্ন বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের এয়ার কন্ডিশনার (এসি)-র কপার তার চুরির ঘটনা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী নিজেরাই নজরদারি শুরু করেন।

শুক্রবার সকালে স্থানীয়দের তৎপরতায় চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে তিনজন যুবক। অভিযোগ, তারা একটি বাড়ির এসির কপার তার খুলে চুরি করার চেষ্টা করছিল। স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও একজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তারা কোনও সংঘবদ্ধ চক্রের সঙ্গে যুক্ত কি না এবং এর আগে সংঘটিত চুরির ঘটনাগুলির সঙ্গে তাদের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় নিয়মিত পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

Releated Posts

শহরের জলনিকাশি ব্যবস্থার উন্নয়নে নতুন পাম্প স্টেশন, কাজ পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

আগরতলা, ২৪ জুলাই: রাজধানী আগরতলার জলনিকাশি ব্যবস্থাকে আরও উন্নত ও কার্যকর করতে শহরের বিভিন্ন এলাকায় তিনটি নতুন পাম্প…

ByByReshmi Debnath Jul 24, 2026

সাব্রুমে প্রস্তাবিত আয়ুর্বেদিক ওষুধ উৎপাদন কেন্দ্র পরিদর্শনে যৌথ প্রতিনিধি দল

আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরায় আয়ুষ স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে প্রস্তাবিত আয়ুর্বেদিক ওষুধ উৎপাদন…

ByByReshmi Debnath Jul 24, 2026

তিন বছর ধরে মরণফাঁদে ঝুলন্ত সেতু, ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন মধুবন ও আশপাশের গ্রামের মানুষ

সোনামুড়া, ২৪ জুলাই: প্রায় তিন বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে সোনামুড়া মধুবন এলাকার গোমতী নদীর উপর নির্মিত…

ByByReshmi Debnath Jul 24, 2026

কৈলাসহরে বিজেপি জেলা কমিটির সদস্যের দোকানে চুরি-ভাঙচুর, আতঙ্ক শহরজুড়ে

কৈলাসহর, ২৪ জুলাই: কৈলাসহর শহরের হকার্স কর্নার এলাকায় গভীর রাতে বিজেপির জেলা কমিটির সদস্য হিমাংশু দাসের দোকানে ব্যাপক…

ByByReshmi Debnath Jul 24, 2026

Leave a Reply

Scroll to Top