News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগরতলায় ছাত্রদের বিক্ষোভ, সোনম ওয়াংচুককে সরানো নিয়েও প্রতিবাদ
Image

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগরতলায় ছাত্রদের বিক্ষোভ, সোনম ওয়াংচুককে সরানো নিয়েও প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মঙ্গলবারও আগরতলার সার্কিট হাউসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ছাত্র-ছাত্রীরা। শিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভকারীরা দিল্লির যন্তর-মন্তরে আন্দোলনরত সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুককে দিল্লি পুলিশের সরিয়ে দেওয়ার ঘটনারও তীব্র প্রতিবাদ জানান। তাঁদের অভিযোগ, আন্দোলনের গণতান্ত্রিক অধিকারকে দমন করার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়েও কেন্দ্র সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

প্রতিবাদকারীদের দাবি, দেশের শিক্ষা ব্যবস্থায় ক্রমবর্ধমান অনিয়ম, দুর্নীতি ও স্বচ্ছতার অভাবের দায় থেকে কেন্দ্রীয় সরকার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দায় এড়াতে পারেন না। তাই অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে তারা আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেন। বিক্ষোভ চলাকালীন ছাত্র-ছাত্রীরা বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে সরব হন এবং শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। আন্দোলনকারীরা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।

Releated Posts

অবরোধ ও রেল পরিষেবা ব্যাহত, ধর্মনগর স্টেশনে আটকে বহু যাত্রী, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিয়েও চরম দুর্ভোগ

ধর্মনগর, ৫ সেপ্টেম্বর: একদিকে বিভিন্ন জায়গায় অবরোধের জেরে সড়ক যোগাযোগ বিপর্যস্ত, অন্যদিকে রেললাইনে ধসের কারণে ব্যাহত রেল পরিষেবা।…

ByByNews Desk Sep 5, 2026

এডিসি ভিলেজ নির্বাচন ও চা শ্রমিক ইউনিয়নের সম্মেলন সফল করার আহ্বানে ধর্মনগরে বামেদের বাইক র‍্যালি

ধর্মনগর, ৫ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের জয়ী করার আহ্বান এবং আগামী ১০ ও…

ByByNews Desk Sep 5, 2026

সাতচাঁদে মিছিল করে ভিলেজ কমিটি নির্বাচনের মনোনয়ন জমা সিপিআইএমের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাতচাঁদ ব্লকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট…

ByByNews Desk Sep 5, 2026

মিছিল করে লেফুঙ্গা ব্লকের ৫ ভিসিতে তিপরা মথা মনোনীত প্রার্থীদের মনোনয়ন দাখিল, উপস্থিত সিইএম

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচন। আগামী ২৮ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top