News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ, ১১ জেলায় ৩.১০ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদী
Image

অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ, ১১ জেলায় ৩.১০ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদী

গুয়াহাটি, ২১ জুলাই (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মঙ্গলবারও উদ্বেগজনক রয়ে গেছে। রাজ্যের ১১টি জেলা বন্যাকবলিত হয়েছে এবং ৩ লক্ষ ১০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকারী বাহিনী দুর্গত এলাকায় জোরকদমে উদ্ধার ও সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে বলে সরকারি বন্যা পরিস্থিতি রিপোর্টে জানানো হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত প্রাথমিক বন্যা রিপোর্ট অনুযায়ী, রাজ্যের ১১টি জেলা ও ৩৬টি রাজস্ব চক্র বন্যার কবলে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে ডিব্রুগড়, যোরহাট, গোলাঘাট, শিবসাগর, চরাইদেও, ধেমাজি, তিনসুকিয়া, নগাঁও, বিশ্বনাথ, কামরূপ এবং কার্বি আংলং।

সরকারি হিসাব অনুযায়ী, মোট ৭৫৮টি গ্রাম প্লাবিত হয়েছে এবং ৩,১০,৮০৭ জন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া ১৪,৪১১.২৬৭ হেক্টর কৃষিজমি জলের তলায় চলে যাওয়ায় কৃষিক্ষেত্রে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

দুর্গতদের জন্য ৫২টি ত্রাণ শিবির খোলা হয়েছে, যেখানে বর্তমানে ১২,৭২০ জন আশ্রয় নিয়েছেন। বন্যা-সংক্রান্ত ঘটনায় চরাইদেও জেলায় একজনের মৃত্যুর খবরও নিশ্চিত করেছে প্রশাসন।

উদ্ধারকারী সংস্থাগুলি এখন পর্যন্ত নৌকার সাহায্যে প্লাবিত এলাকা থেকে ৯,১৬০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

অন্যদিকে, গুয়াহাটিতেও জলাবদ্ধতা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। কামরূপ (মেট্রো) জেলার সাতগাঁও, সৌকুচি, নটবোমা, বরাগাঁও, মালিগাঁও এবং চান্দমারির একাধিক এলাকা এখনও জলমগ্ন। পাশাপাশি কামরূপ জেলার উত্তর গুয়াহাটির ১, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডেও বন্যার জল ঢুকেছে।

মঙ্গলবার সকাল পর্যন্ত নতুন করে ভূমিধসের খবর না মিললেও, সোমবার সন্ধ্যায় কামরূপ (মেট্রো)-র গোতানগর, কামাখ্যা, গরপাণ্ডু কুমারপাড়া গাঁও এবং মালিগাঁও এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে বলে প্রশাসন জানিয়েছে।

উদ্ধারকাজে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ১২ নম্বর ব্যাটালিয়নের ছয়টি দল শিবসাগর ও চরাইদেও জেলায় এবং ১ নম্বর ব্যাটালিয়নের দুটি দল যোরহাটে মোতায়েন রয়েছে। এছাড়া রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) একাধিক দল ৬২টি নৌকা নিয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে উদ্ধার অভিযান চালাচ্ছে।

এদিকে, কেন্দ্রীয় জল কমিশনের তথ্য অনুযায়ী, নিয়ামতিঘাটে ব্রহ্মপুত্র এবং বুড়িদিহিং, দিখৌ, ডিসাং ও ধনশিরি নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে আগামী দিনে বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

Releated Posts

অসমে ডিজিটাল ডিজাইন ও ৩ডি প্রিন্টিং সেন্টার অফ এক্সেলেন্সের উদ্বোধন, এমএসএমই-তে উদ্ভাবনে জোর

গুয়াহাটি, ২১ জুলাই (আইএএনএস): রাজ্যের উৎপাদন শিল্পে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের (এমএসএমই) প্রতিযোগিতামূলক সক্ষমতা…

ByByNews Desk Jul 21, 2026

মণিপুরে বড় সাফল্য, অস্ত্র-গোলাবারুদসহ আত্মসমর্পণ করল নিষিদ্ধ কেসিপি-র ৪৬ জঙ্গি

ইম্ফল, ২১ জুলাই (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য। নিষিদ্ধ জঙ্গি সংগঠন কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (পিপলস ওয়ার গ্রুপ)-এর…

ByByNews Desk Jul 21, 2026

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি সম্মান পেল অসমীয়া ছবি ‘রদর পক্ষী’

গুয়াহাটি, ২১ জুলাই (আইএএনএস): অসমের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ড. ববি শর্মা বড়ুয়ার পরিচালিত অসমীয়া পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রদর পক্ষী’…

ByByNews Desk Jul 21, 2026

সিকিমের সামারডুং টানেলে ধস, মৃত ৭; এখনও চলছে উদ্ধার অভিযান

গ্যাংটক, ২১ জুলাই (আইএএনএস): সিকিমের নামচি জেলার এনএইচপিসি-র তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সামারডুং টানেলে ধসের ঘটনায় মৃতের…

ByByNews Desk Jul 21, 2026

Leave a Reply

Scroll to Top