News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ময়নাতদন্তের আগে কিছু বলা যাবে না, ডিজিপির মৃত্যুতে শোক প্রকাশ রতনের
Image

ময়নাতদন্তের আগে কিছু বলা যাবে না, ডিজিপির মৃত্যুতে শোক প্রকাশ রতনের

আগরতলা, ২০ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মন্ত্রী রতন লাল নাথ। ঘটনার খবর পেয়ে তাঁরা দ্রুত জিবি হাসপাতালে পৌঁছান এবং পরিস্থিতির খোঁজখবর নেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এই মৃত্যুর কারণ সম্পর্কে কোনও মন্তব্য করা ঠিক হবে না। তদন্ত শেষ হওয়ার আগে কোনও ধরনের জল্পনা বা অনুমান করা উচিত নয়।

তিনি জানান, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং প্রশাসন আইন অনুযায়ী প্রয়োজনীয় তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, অনুরাগ ধনকর একজন দক্ষ ও দায়িত্বশীল পুলিশ আধিকারিক ছিলেন এবং তাঁর মৃত্যু রাজ্যের জন্য অপূরণীয় ক্ষতি।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন: সাতচাঁদে মিছিল করে ১০১ আসনে সিপিআইএমের মনোনয়ন জমা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাতচাঁদ ব্লকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট…

ByByReshmi Debnath Sep 4, 2026

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top