News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিল না মেটানোয় দুই বছর ধরে বন্ধ পানীয় জল প্রকল্পের কাজ, ডি.ডব্লিউ.এসের বিরুদ্ধে ক্ষোভ মান্দাইয়ে
Image

বিল না মেটানোয় দুই বছর ধরে বন্ধ পানীয় জল প্রকল্পের কাজ, ডি.ডব্লিউ.এসের বিরুদ্ধে ক্ষোভ মান্দাইয়ে

নিজস্ব প্রতিনিধি, মান্দাই, ১৯ জুলাই: দীর্ঘ দুই বছর ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে একটি পানীয় জল প্রকল্পের নির্মাণ কাজ। অভিযোগ, বিল পরিশোধ না হওয়ায় ডি.ডব্লিউ.এস (জনস্বাস্থ্য ও পানীয় জল দপ্তর)-এর অর্থায়নে শুরু হওয়া ওয়াটার পাম্প নির্মাণের কাজ মাঝপথেই বন্ধ হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম ত্রিপুরা জেলার মান্দাই বিধানসভা কেন্দ্রের হরেকৃষ্ণ গ্রামে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হরেকৃষ্ণ গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা দূর করতে প্রায় দুই বছর আগে একটি পানীয় জলের পাম্প নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু কিছুদিন কাজ চলার পর হঠাৎই নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। এরপর থেকে প্রকল্পটি আর এগোয়নি। ফলে এখনও বিশুদ্ধ পানীয় জলের জন্য চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে।

গ্রামবাসীদের অভিযোগ, ঠিকাদার সংস্থার বিল দীর্ঘদিন ধরে মেটানো হয়নি বলেই নির্মাণকাজ বন্ধ রয়েছে। অথচ এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের তরফে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে জনস্বাস্থ্য সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প বছরের পর বছর অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে।

এই ঘটনায় ডি.ডব্লিউ.এসের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, অবিলম্বে বকেয়া বিল সংক্রান্ত জটিলতা দূর করে নির্মাণকাজ পুনরায় শুরু করা হোক এবং দ্রুত প্রকল্পটি সম্পূর্ণ করে এলাকাবাসীর জন্য নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করা হোক।

এছাড়াও, স্থানীয় বিধায়িকা স্বপ্না দেববর্মা এবং এমডিসি জগদীশ দেববর্মার কাছে গ্রামবাসীরা আবেদন জানিয়েছেন, তাঁরা যেন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে সরব যুব সমাজ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

আগরতলা, ২০ জুলাই: নীট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে…

ByByTaniya Chakraborty Jul 20, 2026

মিস টেন ডিভা ২০২৬-এ ‘বেস্ট ন্যাশনাল কস্টিউম’ সম্মান জিতে ত্রিপুরার গৌরব বাড়ালেন চন্দ্রমিতা রায়

আগরতলা, ২০ জুলাই: জাতীয় ফ্যাশন মঞ্চে ত্রিপুরার সাংস্কৃতিক ঐতিহ্যের উজ্জ্বল পরিচয় তুলে ধরে মিস টেন ডিভা ২০২৬ প্রতিযোগিতায়…

ByByTaniya Chakraborty Jul 20, 2026

বছর ধরে বেহাল ছৈলেংটা-বলপিয়ে আদাম গ্রামের প্রধান সড়ক, পরিদর্শনে এমডিসি

আগরতলা, ২০ জুলাই: দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ছৈলেংটা বলপিয়ে আদাম গ্রামের প্রধান সড়ক। বারবার…

ByByReshmi Debnath Jul 20, 2026

১০ দিন ধরে নিখোঁজ পান ব্যবসায়ীর দেহ উদ্ধার পুকুর থেকে, রহস্য ঘিরে চাঞ্চল্য মধুপুরে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৯ জুলাই:কমলাসাগর বিধানসভার মধুপুর বর্ধনপাড়া এলাকার বাসিন্দা তথা পান ব্যবসায়ী নিবাস রায়, যিনি গত ১০…

ByByReshmi Debnath Jul 20, 2026

Leave a Reply

Scroll to Top