News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডিজিটাল জনগণনায় ঘরে বসেই স্ব-নিবন্ধনের আহ্বান মেয়রের
Image

ডিজিটাল জনগণনায় ঘরে বসেই স্ব-নিবন্ধনের আহ্বান মেয়রের

আগরতলা, ১৮ জুলাই: দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনার (ডিজিটাল সেন্সাস) ঐতিহাসিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই কর্মসূচির প্রথম ধাপ হিসেবে দেশজুড়ে চালু হয়েছে নাগরিকদের স্ব-তথ্য নথিভুক্তকরণ প্রক্রিয়া। এই উদ্যোগে অংশগ্রহণের জন্য ত্রিপুরার প্রতিটি নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র।

মেয়র বলেন, দেশের ডিজিটাল অগ্রযাত্রার অংশ হিসেবে ত্রিপুরার নাগরিকরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে নিজেদের এবং পরিবারের তথ্য সরকারি পোর্টালে নথিভুক্ত করতে পারবেন। তিনি সকলকে নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার অনুরোধ জানান।

জানা গেছে, স্ব-নিবন্ধনের এই অনলাইন প্রক্রিয়া ১৭ জুলাইনথেকে শুরু হয়েছে এবং ৩১ জুলাই পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যেই রাজ্যের সব নাগরিককে নিজেদের তথ্য সরকারি পোর্টালে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তথ্য নথিভুক্ত করতে নাগরিকদের se.census.gov.in ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে সচল মোবাইল নম্বর নিবন্ধন করার পর একটি ওটিপি পাঠানো হবে। ওই ওটিপির মাধ্যমে সহজ ও নিরাপদে লগ-ইন করে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়া যাবে।

মেয়র দীপক মজুমদারের মতে, ডিজিটাল জনগণনার মাধ্যমে তথ্য সংগ্রহ আরও দ্রুত, নির্ভুল ও স্বচ্ছ হবে। পাশাপাশি কাগজের ব্যবহার কমবে এবং নাগরিকরা নিজেরাই সরাসরি নিজেদের তথ্য নথিভুক্ত করার সুযোগ পাবেন।

মেয়র আশা প্রকাশ করেন, ত্রিপুরার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই উদ্যোগে অংশগ্রহণ করে দেশের প্রথম ডিজিটাল জনগণনাকে সফল করে তুলবেন।

Releated Posts

ধর্মনগরে ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশন ও ছাত্র ইউনিয়নের যৌথ কনভেনশন, গঠিত ১৮ সদস্যের নতুন মহকুমা কমিটি

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগরে ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশন (টিটিওয়াইএফ) এবং ত্রিপুরা উপজাতি ছাত্র ইউনিয়নের…

ByByTaniya Chakraborty Jul 18, 2026

১৯টি হারানো ও চুরি হওয়া মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৮ জুলাই: হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফের একবার সাধারণ মানুষের আস্থা অর্জন…

ByByTaniya Chakraborty Jul 18, 2026

অনলাইন স্ব-নিবন্ধনের মাধ্যমে ডিজিটাল জনগণনায় অংশ নিলেন রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ জুলাই: দেশের ইতিহাসে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে জনগণনা (সেন্সাস) কার্যক্রম শুরু হয়েছে। ২০২৭ সালের জনগণনাকে সামনে…

ByByTaniya Chakraborty Jul 18, 2026

মনপাথর বাজারে নেশাবিরোধী অভিযানে উত্তেজনা, উদ্ধার হওয়া মদ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

শান্তিরবাজার, ১৮ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার মনপাথর সাপ্তাহিক বাজারে নেশাবিরোধী অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়তে…

ByByTaniya Chakraborty Jul 18, 2026

Leave a Reply

Scroll to Top