News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্কুল ছাত্রীর রহস্যমৃত্যুর প্রতিবাদে বাবুরবাজারে পথ অবরোধ, নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ
Image

স্কুল ছাত্রীর রহস্যমৃত্যুর প্রতিবাদে বাবুরবাজারে পথ অবরোধ, নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ১৮ জুলাই: হীরাছড়া বড়কলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল উত্তর ত্রিপুরার বাবুরবাজার এলাকা। শনিবার দুপুরে নিরপেক্ষ তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচিতে শামিল হন স্থানীয় ছাত্রীরা। জাতীয় ছাত্র সংগঠন এনএসইউআই-এর নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, ছাত্রীর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং আইন অনুযায়ী কঠোরতম শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এই দাবিতে দুপুর ১২টা নাগাদ বাবুরবাজারের প্রধান সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এর ফলে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান কৈলাশহর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) সহ পুলিশ বাহিনী। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তিনি জানান, ঘটনাটির তদন্তে ইতোমধ্যেই একটি বিশেষ তদন্তকারী দল (স্পেশাল ইনভেস্টিগেশন টিম/বিশেষ বোর্ড) গঠন করা হয়েছে। নিরপেক্ষভাবে তদন্ত চালিয়ে দ্রুত প্রকৃত সত্য উদঘাটনের চেষ্টা চলছে বলে তিনি আশ্বাস দেন।

পুলিশ প্রশাসনের এই আশ্বাসের পর বিক্ষোভকারীরা সাময়িকভাবে পথ অবরোধ প্রত্যাহার করেন। তবে তাঁরা স্পষ্ট করে জানিয়েছেন, শুধু আশ্বাসে তাঁরা সন্তুষ্ট নন। দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, সম্প্রতি হীরাছড়া জঙ্গল এলাকা থেকে স্কুল ছাত্রীর দেহ উদ্ধার হওয়ার পর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্ন ওঠায় নিরপেক্ষ তদন্তের দাবি ক্রমশ জোরালো হচ্ছে।

এদিকে, গোটা ঘটনার দিকে নজর রয়েছে প্রশাসনের। তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Releated Posts

নতুন রাজ্য নির্বাচন কমিশনার হলেন ড. প্রদীপ কুমার চক্রবর্তী

আগরতলা, ১৮ জুলাই: ত্রিপুরার নতুন রাজ্য নির্বাচন কমিশনারহিসেবে অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ড. প্রদীপ কুমার চক্রবর্তীকে নিয়োগ করা হয়েছে।…

ByByTaniya Chakraborty Jul 18, 2026

২০ দিনের অনশনের পর হাসপাতালে ভর্তি সোনম ওয়াংচুক, দিল্লি হাইকোর্টের নির্দেশে পদক্ষেপ পুলিশের

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): টানা ২০ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে অনশনরত জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার…

ByBySandeep Biswas Jul 18, 2026

সম্পদ বরাদ্ধ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনসংখ্যার তথ্যই মূল ভিত্তি হিসেবে কাজ করে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নান্নু আজ লোক ভবনে সেলফ-এনুমারেশন প্রক্রিয়ার মাধ্যমে ‘জনগণনা ২০২৭’-এর…

ByByReshmi Debnath Jul 17, 2026

সারা দেশের মধ্যে রাজ্যের প্রায় ৮০ শতাংশ পঞ্চায়েত এ ক্যাটাগরিতে চলে এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুলাই : মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তন আনাই হচ্ছে আমাদের উন্নয়নের মানদণ্ড। সকল স্তরের মানুষের আর্থ সামাজিক…

ByByReshmi Debnath Jul 17, 2026

Leave a Reply

Scroll to Top