News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঐতিহাসিক মুহূর্তের সামনে ভারত, বিক্রম-১ উৎক্ষেপণের আগে স্কাইরুটকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Image

ঐতিহাসিক মুহূর্তের সামনে ভারত, বিক্রম-১ উৎক্ষেপণের আগে স্কাইরুটকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): ভারতের মহাকাশ অভিযাত্রায় এক ঐতিহাসিক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে বলে উল্লেখ করে দেশের প্রথম বেসরকারিভাবে নির্মিত অরবিটাল রকেট ‘বিক্রম-১’ উৎক্ষেপণের আগে স্কাইরুট অ্যারোস্পেস-কে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের প্রথম উৎক্ষেপণ কেন্দ্র থেকে বিক্রম-১-এর উড্ডয়নের কথা রয়েছে। সামাজিক মাধ্যম ‘এক্স’-এ প্রধানমন্ত্রী লিখেছেন, “ভারতের মহাকাশ যাত্রায় এটি এক ঐতিহাসিক নতুন দিগন্ত। আজ সকাল ১১টা ৩০ মিনিটে স্কাইরুট অ্যারোস্পেস ভারতের প্রথম বেসরকারিভাবে নির্মিত উৎক্ষেপণযান বিক্রম-১-এর প্রথম অরবিটাল উৎক্ষেপণ করবে।”

তিনি জানান, চার ধাপবিশিষ্ট এই রকেট দ্রুত ও চাহিদাভিত্তিক উৎক্ষেপণ পরিষেবা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। এই মিশন দেশের তরুণদের প্রতিভা, দৃঢ়তা এবং উদ্যোক্তা মানসিকতার প্রতিফলন। পাশাপাশি মহাকাশ ক্ষেত্রে সরকারের সংস্কার কীভাবে উদ্ভাবন ও বাণিজ্যিক সম্ভাবনার নতুন দরজা খুলে দিচ্ছে, তাও এই উদ্যোগে স্পষ্ট হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, “স্কাইরুট অ্যারোস্পেসের সমগ্র দলকে সফল উৎক্ষেপণের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। বিক্রম-১ ইতিহাস সৃষ্টি করুক এবং আগামী প্রজন্মের উদ্ভাবকদের অনুপ্রাণিত করুক।” তিনি দেশবাসী, বিশেষ করে তরুণদের এই ঐতিহাসিক মিশন অনুসরণ করার এবং #ইন্ডিয়াউইথবিক্রম১ হ্যাশট্যাগ ব্যবহার করে স্কাইরুট দলকে শুভেচ্ছা জানানোর আহ্বান জানান।

হায়দরাবাদ-ভিত্তিক মহাকাশ সংস্থা স্কাইরুট অ্যারোস্পেসের এই ‘মিশন আগমন’ ভারতের দ্রুত বিকাশমান বেসরকারি মহাকাশ শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক ড. বিক্রম সারাভাইয়ের নামেই রকেটটির নামকরণ করা হয়েছে।

সম্পূর্ণভাবে একটি ভারতীয় বেসরকারি সংস্থার তৈরি বিক্রম-১ সফল হলে আন্তর্জাতিক বেসরকারি অরবিটাল উৎক্ষেপণ বাজারে ভারতের প্রবেশ আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। উৎক্ষেপণের আগে সংস্থাটি জানিয়েছে, প্রয়োজনীয় সমস্ত আকাশপথ ও সমুদ্রপথের ছাড়পত্র ইতিমধ্যেই মিলেছে। রকেটের উড্ডয়নপথ ও সম্ভাব্য প্রভাব এলাকাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দিষ্ট আকাশসীমা ও সমুদ্রাঞ্চলকে সাময়িকভাবে সংরক্ষিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে।

উল্লেখ্য, ২০২২ সালের ১৮ নভেম্বর স্কাইরুটের বিক্রম-এস সাব-অরবিটাল রকেট সফলভাবে উৎক্ষেপিত হয়েছিল, যা ভারতীয় ভূখণ্ড থেকে মহাকাশে পৌঁছানো প্রথম বেসরকারিভাবে নির্মিত রকেট ছিল। সেই সাফল্যের পর এবার বিক্রম-১-এর মাধ্যমে সংস্থাটি নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে এগোচ্ছে।

এই মিশনের আরও একটি বিশেষ আকর্ষণ হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের হাতে লেখা “বন্দে মাতরম্” বার্তাসংবলিত একটি পোস্টকার্ড বিক্রম-১-এর সঙ্গে মহাকাশে পাঠানো হবে। এছাড়াও স্কাইরুটের কর্মী, বিনিয়োগকারী, নীতিনির্ধারক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের শুভানুধ্যায়ীদের হাতে লেখা বার্তাও এই পরীক্ষামূলক অভিযানের পেলোডের অংশ হিসেবে বহন করবে রকেটটি। সংস্থার দাবি, এই স্মারকগুলি ভারতের উদীয়মান বেসরকারি মহাকাশ শিল্পের প্রতি সম্মিলিত সমর্থন ও প্রত্যাশার প্রতীক।

Releated Posts

পবিত্র জন্মাষ্টমী সকলের জীবনে ইতিবাচক শক্তি ও সমৃদ্ধি বয়ে আনুক: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সামাজিক মাধ্যমে শুভেচ্ছাবার্তায়…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

মহাকাশ অভিযানে আরও এক ধাপ এগোল ভারত, ইসরো-র ইওএস-০৫ উৎক্ষেপণে কেন্দ্রীয় মন্ত্রীদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহাকাশ গবেষণায় ভারতের সক্ষমতা আরও এক ধাপ বাড়ল। ভূসমকালীন কক্ষপথ থেকে ভারতের প্রথম ইমেজিং…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

নেপালের ভয়াবহ বন্যায় নতুন বিতর্ক: হিমালয়ে এআই ব্যবহারের পরিবেশগত প্রভাব কতটা?

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত মাসে নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পর হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি…

ByByNews Desk Sep 3, 2026

পূর্বতন তৃণমূল সরকারের আমলে বাংলা সিলেবাস পরিকল্পিতভাবে বিকৃত করা হয়েছিল: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বাংলা ভাষার সিলেবাস…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top