News Flash

  • Home
  • বিদেশ
  • মার্কিন যুক্তরাষ্ট্রে ধর্ম জানতে চেয়ে হায়দরাবাদের বাসিন্দাকে ১৫ বারের বেশি ছুরিকাঘাত, কেন্দ্রের হস্তক্ষেপ চাইল পরিবার
Image

মার্কিন যুক্তরাষ্ট্রে ধর্ম জানতে চেয়ে হায়দরাবাদের বাসিন্দাকে ১৫ বারের বেশি ছুরিকাঘাত, কেন্দ্রের হস্তক্ষেপ চাইল পরিবার

হায়দরাবাদ, ১৬ জুলাই (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্রে এক শপিং মলে ধর্মীয় বিদ্বেষপ্রসূত হামলার অভিযোগে গুরুতর জখম হয়েছেন হায়দরাবাদের বাসিন্দা সৈয়দ সোহাইলউদ্দিন (৩৭)। পরিবারের দাবি, হামলাকারী প্রথমে তিনি মুসলিম কি না জানতে চায়, এরপর ১৫ বারেরও বেশি ছুরিকাঘাত করে। বর্তমানে তিনি উটাহ অঙ্গরাজ্যের ওয়েস্ট ভ্যালি সিটির একটি হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৩ জুলাই উটাহর ভ্যালি ফেয়ার মলে এই ঘটনা ঘটে। সোহাইলউদ্দিন গত আড়াই বছর ধরে ওই শপিং মলে একটি কিয়স্ক পরিচালনা করছিলেন। প্রত্যক্ষদর্শীরা হামলাকারীকে কাবু করে তার কাছ থেকে ছুরি কেড়ে নেন। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।

অভিযুক্তের পরিচয় পিটার মাইকেল লারসেন (৪৮) বলে জানা গিয়েছে। অভিযোগ, পুলিশি জেরায় তিনি স্বীকার করেছেন যে, মুসলিম হওয়ার কারণেই সোহাইলউদ্দিনকে লক্ষ্যবস্তু করেছিলেন এবং তাঁকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালিয়েছিলেন। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে সোহাইলউদ্দিনের স্ত্রী আমরিন ফিরদৌস অসুস্থ হয়ে পড়েন। তাঁদের পাঁচ ও তিন বছর বয়সি দুই সন্তান রয়েছে। হায়দরাবাদের টোলি চকির বাসিন্দা সোহাইলউদ্দিনের পরিবার ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছে। পরিবারের দাবি, মার্কিন প্রশাসনের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করার পাশাপাশি অন্তত দুই জন নিকটাত্মীয়ের জন্য জরুরি ভিত্তিতে ভিসার ব্যবস্থা করা হোক, যাতে তাঁরা যুক্তরাষ্ট্রে গিয়ে তাঁর পাশে থাকতে পারেন।

সোহাইলউদ্দিনের শ্যালিকা আসমা ফিরদৌসও একই আবেদন জানিয়েছেন। অন্যদিকে, মজলিস বাচাও তেহরিক (এমবিটি)-এর মুখপাত্র আমজেদ উল্লাহ খান বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করকে চিঠি দিয়ে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসকে অবিলম্বে আহত ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়ার অনুরোধ করেছেন। পাশাপাশি, নয়াদিল্লিতে মার্কিন দূতাবাস এবং হায়দরাবাদে মার্কিন কনস্যুলেটের মাধ্যমে পরিবারের সদস্যদের জন্য জরুরি মানবিক ভিসা ইস্যুর বিষয়টিও তিনি বিবেচনার আবেদন জানিয়েছেন।

Releated Posts

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top