News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সীমান্তে ফের বড়সড় সাফল্য, জঙ্গলে পুঁতে রাখা ৩৬২ কেজিরও বেশি শুকনো গাঁজা উদ্ধার; বাজারমূল্য প্রায় ৭২.৪০ লক্ষ টাকা
Image

সীমান্তে ফের বড়সড় সাফল্য, জঙ্গলে পুঁতে রাখা ৩৬২ কেজিরও বেশি শুকনো গাঁজা উদ্ধার; বাজারমূল্য প্রায় ৭২.৪০ লক্ষ টাকা

সোনামুড়া, ১৬ জানুয়ারি: সীমান্ত মহকুমায় মাদকবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল যৌথ বাহিনী। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোনামুড়া থানার পুলিশ, বিএসএফের ৮১ নম্বর ব্যাটালিয়ন এবং টিএসআরের ১১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা যৌথভাবে গভীর জঙ্গলে চিরুনি তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ শুকনো গাঁজা উদ্ধার করেছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৭২ লক্ষ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১২টা থেকে আজ ভোর সাড়ে ৫টা পর্যন্ত সোনামুড়া থানার অন্তর্গত কমলনগর ঘাটিঘর এলাকার গভীর জঙ্গলে এই অভিযান পরিচালিত হয়। দীর্ঘক্ষণ ধরে জঙ্গল চষে তল্লাশি চালানোর সময় জওয়ানরা মাটির নিচে পুঁতে রাখা এবং ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে রাখা ১১টি বড় প্লাস্টিকের ড্রাম উদ্ধার করেন।

ড্রামগুলো খুলে দেখা যায়, প্রতিটির ভেতরেই মজুত রয়েছে বিপুল পরিমাণ শুকনো গাঁজা। সব মিলিয়ে ৩৬২ কেজি ১০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আন্তর্জাতিক কালোবাজারে আনুমানিক মূল্য প্রায় ৭২ লক্ষ ৪০ হাজার টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

অভিযান শেষে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বাজেয়াপ্ত মাদক সোনামুড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে। কে বা কারা সীমান্তবর্তী জঙ্গলে এত বিপুল পরিমাণ গাঁজা মজুত করেছিল এবং এর সঙ্গে জড়িত মাদক পাচার চক্রের সদস্যরা কারা—তা জানতে ইতিমধ্যেই একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশের দাবি, সীমান্ত এলাকায় মাদক পাচার রুখতে নিয়মিত নজরদারি ও যৌথ অভিযান অব্যাহত থাকবে। এই ঘটনার সঙ্গে জড়িত মূল চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে তদন্ত জোরদার করা হয়েছে।

Releated Posts

এবিভিপির বিরুদ্ধে হামলার অভিযোগ এনে এসএফআইয়ের বিক্ষোভ মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: এবিভিপির বিরুদ্ধে এসএফআই কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া…

ByByReshmi Debnath Sep 3, 2026

দা দিয়ে কুপিয়ে জনজাতি গৃহবধূকে হত্যার চেষ্টার অভিযোগ, অধরা অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ সেপ্টেম্বর: প্রায় এক মাস আগরতলার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি…

ByByReshmi Debnath Sep 3, 2026

দুর্গাপূজার আগে যানজট নিয়ন্ত্রণে পুরনো মোটরস্ট্যান্ড পরিদর্শনে মেয়র

আগরতলা, ৩ সেপ্টেম্বর: দুর্গাপূজার আগে আগরতলা শহরের যানজট নিয়ন্ত্রণে এবার সরাসরি ময়দানে নামলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক…

ByByReshmi Debnath Sep 3, 2026

রাবারের গোডাউনে চুরি, সাড়ে ৩৫০ কেজি রাবারের শিট উধাও

আগরতলা, ৩ সেপ্টেম্বর: রাবারের গোডাউনের তালা কেটে প্রায় সাড়ে ৩৫০ কেজি রাবারের শিট চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জম্পুইজলার…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top