News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরার বস্ত্র, হস্তশিল্প ও রেশম শিল্পের উন্নয়নে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠক বিকাশ দেববর্মার
Image

ত্রিপুরার বস্ত্র, হস্তশিল্প ও রেশম শিল্পের উন্নয়নে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠক বিকাশ দেববর্মার

আগরতলা, ১৩ জুলাই : ত্রিপুরার বস্ত্র, তাঁত, হস্তশিল্প ও রেশম শিল্পের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সোমবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে বৈঠক করেন রাজ্যের জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। বৈঠকে রাজ্যের ঐতিহ্যবাহী শিল্পগুলির বিকাশে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রীর কাছে তুলে ধরেন তিনি।

বিকাশ দেববর্মা জানান, ত্রিপুরার তাঁতশিল্প, বাঁশ-বেতের হস্তশিল্প, রেশম শিল্প এবং জনজাতীয় ঐতিহ্যকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তুলে ধরার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে তিনি রাজ্যে একটি সমন্বিত টেক্সটাইল পার্ক, সিল্ক পার্ক, ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন (এনআইডি), ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হ্যান্ডলুম টেকনোলজি (আইআইএইচটি), সেন্ট্রাল সিল্ক রিলিং স্কুল (সিএসআরএস) স্থাপনের প্রস্তাব দেন। পাশাপাশি বাঁশ, আনারস ও কলার আঁশভিত্তিক শিল্প গড়ে তোলা, একটি ক্রাফট ভিলেজ ও হস্তশিল্প জাদুঘর প্রতিষ্ঠা, রপ্তানি পরিকাঠামো শক্তিশালী করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির সক্ষমতা বৃদ্ধির বিষয়েও জোর দেন।

বৈঠক প্রসঙ্গে জনজাতি কল্যাণমন্ত্রী বলেন, ত্রিপুরার বিপুল সম্ভাবনা এবং ‘বিকশিত ভারত-২০৪৭’, ‘ভোকাল ফর লোকাল’, ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘টেক্সটাইলস ফর গ্লোবাল মার্কেটস’-এর লক্ষ্য বাস্তবায়নে রাজ্যের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তাঁর মতে, কেন্দ্রের সহযোগিতা পেলে এই উদ্যোগগুলি তাঁতি, কারুশিল্পী, রেশমচাষি, মহিলা স্বনির্ভর গোষ্ঠী এবং তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। একই সঙ্গে ত্রিপুরাকে দেশের বস্ত্র ও হস্তশিল্প শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

তিনি আরও জানান, ত্রিপুরার সমৃদ্ধ ঐতিহ্য, কারুশিল্প এবং শিল্প সম্ভাবনাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে রাজ্য সরকার ভবিষ্যতেও কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে কাজ করে যাবে।

Releated Posts

টাকারজলা এবং জম্পুইজলায় সিএনজি স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: রাজ্য সরকার টাকারজলা এবং জম্পুইজলায় সিএনজি স্টেশন স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। আজ রাজ্য বিধানসভায়…

ByByReshmi Debnath Aug 27, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.৩৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: আগরতলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করল…

ByByReshmi Debnath Aug 27, 2026

রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিধানসভায় সরব বিরোধীরা, শিক্ষক সংকট ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন

আগরতলা, ২৭ আগস্ট: রাজ্যের শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে বিধানসভায় সরব হলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস বিধায়ক…

ByByReshmi Debnath Aug 27, 2026

বিদ্যুৎ পরিকাঠামো শক্তিশালীকরণে সরকারের একাধিক পদক্ষেপ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট: বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করা এবং প্রতিকূল আবহাওয়ায় বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে…

ByByReshmi Debnath Aug 27, 2026
Scroll to Top